হোম > বিশ্ব

ইসরাইলি কারাগারে আরো এক ফিলিস্তিনি বন্দির মৃত্যু

গাজী শাহনেওয়াজ ও সাইদুর রহমান রুমী

ছবি: টিআরটি ওয়ার্ল্ড

ইসরাইলের কারাগারে মারা গেছেন গাজার আরো একজন বন্দি। এ নিয়ে ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরাইলি কারাগারে মৃত্যুবরণ করলেন ৮৭ ফিলিস্তিনি। এক যৌথ বিবৃতিতে এ কথা জানায় প্রিজনার্স অ্যাফেয়ার্স কমিশন এবং ফিলিস্তিনি প্রিজনার্স সোসাইটি।

বিবৃতে বলা হয়, দীর্ঘদিন ধরে হৃদ্‌রোগে ভুগছিলেন হামজা আবদুল্লাহ আব্দুলহাদি আদওয়ান নামে ওই ফিলিস্তিনি বন্দি। তার চিকিৎসাসেবার প্রয়োজন ছিল। তাকে ২০২৪ সালের ১২ নভেম্বর উত্তর গাজার একটি সামরিক চেকপয়েন্ট থেকে আটক করা হয়েছিল।

আদওয়ান ছিলেন বিবাহিত এবং ৯ সন্তানের জনক। তার দুই সন্তান ২০২৩ সালের অক্টোবরে ইসরাইলের হামলায় নিহত হয়।

অধিকার গোষ্ঠীগুলো জানিয়েছে, ফিলিস্তিনি বন্দিদের বিরুদ্ধে পদ্ধতিগত নির্যাতন চালাচ্ছে ইসরাইল, যার মধ্যে অনাহার, চিকিৎসায় অবহেলা, যৌন নিপীড়ন, অপমান এবং অবমাননাকর পরিস্থিতিতে আটক রাখা।

বিবৃতি অনুসারে, গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরাইলি কারাগারে ১০০ জনেরও বেশি ফিলিস্তিনি বন্দি মারা গেছেন। তবে ইসরাইলি কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে তাদের মধ্যে মাত্র ৮৭ জনের পরিচয় প্রকাশ করেছে।

আরএ/এসআই

ভেনেজুয়েলার প্রতিবেশি ব্রাজিলেও ভূমিকম্পে

ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলার পাশে দাঁড়াল যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের ২৫০ বছর পূর্তি উদযাপনের সূচনা, ট্রাম্পের ভাষণ ঘিরে বিতর্ক

৩ দেশে শক্তিশালী ভূমিকম্প, লাখের বেশি মৃত্যুর শঙ্কা

ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে আইসিসির তিন বিচারকের মামলা

খামেনির দাফন অনুষ্ঠানে মোদিকে আমন্ত্রণ

৫.৬ মাত্রার ভূমিকম্পে কাঁপল ক্যালিফোর্নিয়া

ভেনেজুয়েলায় জরুরি অবস্থা জারি, স্কুল বিমান রেল চলাচল বন্ধ

ভূমিকম্পে লন্ডভন্ড ভেনেজুয়েলা, প্রাণহানি ছাড়াতে পারে ১০ হাজার

ভারতীয় মুসলিমদের অসহনীয় জীবন