হোম > বিশ্ব

সুদানে হাসপাতালে আরএসএফের হামলা, নিহত ২২

আমার দেশ অনলাইন

ছবি: বার্তা সংস্থা আনাদোলু

সুদানের দক্ষিণ কর্দোফান রাজ্যের আল-কুয়েইক সামরিক হাসপাতালে আধা সামরিক র‍্যাপিড সাপোর্ট ফোর্সের্সের (আরএসএফ) বোমা হামলায় চার মেডিকেল কর্মীসহ কমপক্ষে ২২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো আটজন। খবর বার্তা সংস্থা আনাদোলুর।

এক বিবৃতিতে সুদান ডক্টরস নেটওয়ার্ক জানিয়েছে, হতাহতদের মধ্যে হাসপাতালের মেডিকেল ডিরেক্টর এবং আরো তিনজন স্বাস্থ্যসেবাকর্মী অন্তর্ভুক্ত রয়েছেন।

গ্রুপটি এই হামলার নিন্দা জানিয়ে বলেছে, স্বাস্থ্যসেবা ও চিকিৎসাকর্মীদের লক্ষ্যবস্তু করা ‘যুদ্ধাপরাধ এবং আন্তর্জাতিক মানবিক আইন, বেসামরিক নাগরিক ও চিকিৎসা প্রতিষ্ঠানের সুরক্ষা নিশ্চিত করার আন্তর্জাতিক বিধানের স্পষ্ট লঙ্ঘন।’

বিবৃতিতে বলা হয়, এই হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। দক্ষিণ কোরদোফানজুড়ে ধারাবাহিক হামলার অংশ হিসেবেই এটি ঘটেছে, যার ফলে একাধিক হাসপাতাল কার্যত অচল হয়ে পড়েছে। এতে মানবিক সংকট আরও তীব্র হচ্ছে এবং বেসামরিক মানুষের জন্য অবশিষ্ট স্বাস্থ্যসেবাও মারাত্মকভাবে হুমকির মুখে পড়ছে।

সুদান ডক্টরস নেটওয়ার্ক হামলার জন্য আরএসএফকে সম্পূর্ণভাবে দায়ী করে আন্তর্জাতিক সম্প্রদায়, জাতিসংঘের সংস্থা এবং মানবাধিকার সংগঠনগুলোর প্রতি চিকিৎসা স্থাপনায় বারবার হামলা বন্ধে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নিতেও আহ্বান জানিয়েছে।

তবে এই অভিযোগের বিষয়ে আরএসএফের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

আরএ

ইসরাইলের ওপর চাপ প্রয়োগের আহ্বান মার্কিন ডেমোক্র্যাটদের

নিরাপত্তার অজুহাতে মোদির বাসভবনের পাশ থেকে ৭০০ পরিবারকে সরে যাওয়ার নির্দেশ

যুদ্ধের ক্ষয়ক্ষতি কাটিয়ে সামরিক শক্তি বৃদ্ধি করছে ইরান

ইরানের আকাশ প্রতিরক্ষা বাহিনী শতভাগ প্রস্তুত: কমান্ডার

পশ্চিমবঙ্গের এক হাসপাতালে একদিনে ১০ নবজাতকের মৃত্যু

নেপালে ১০৫ ভারতীয় নিখোঁজ

ইরান যুদ্ধের ধাক্কায় দুবাই বিমানবন্দরে যাত্রী কমেছে ৩১ শতাংশ

নিউইয়র্কে মোহন ভগবতের অনুষ্ঠান চাই না : জোহরান মামদানি

চীনমুখী হচ্ছে মালয়েশিয়া

ইসরাইলকে স্বীকৃতির শর্তে সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তি করবেন ট্রাম্প