হোম > বিশ্ব

পুতিনকে নিয়ে আসাদের কথোপকথনের ভিডিও ফাঁস

আতিকুর রহমান নগরী

ছবি: আল আরাবিয়া

সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদ ও তার সাবেক উপদেষ্টা লুনা আল-শিবলের মধ্যে কথোপকথনের ভিডিও ফাঁস হয়েছে। এ সংক্রান্ত একটি ভিডিও আল আরাবিয়ার হাতে এসেছে। এতে দেখা যায়, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নিয়ে উপহাস করেছেন আসাদ। ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে রাশিয়ায় অবস্থান করছেন তিনি।

শনিবার আল আরাবিয়া আল-শিবলের সঙ্গে বাশার আল-আসাদের ব্যক্তিগত কথোপকথনের রেকর্ডিং সম্প্রচার করে, যেখানে দেখা যায় তিনি বিভিন্ন ব্যক্তিত্ব ও ঘটনা নিয়ে উপহাস করেছেন।

তবে ভিডিও কোন সময়ে ধারণ করা হয় তা স্পষ্ট নয়। গত বছর সিরিয়ার বিরোধী বাহিনী আল-আসাদের শাসনের পতন ঘটায়। এরপর তিনি রাশিয়ায় আশ্রয় নেন। সিরিয়ার গৃহযুদ্ধের পুরো সময় আসাদের পাশে ছিল রাশিয়া। তিনি বর্তমানে মস্কোতে বসবাস করছেন বলে ধারণা করা হচ্ছে।

ফাঁস হওয়া একটি ক্লিপে আল-শিবল পুতিনের চেহারা ও স্বাস্থ্য নিয়ে উপহাসমূলক মন্তব্য করেন। তার সঙ্গে বাশার আল-আসাদও যোগ দেন।

আল-শিবল ২০২৪ সালের জুলাই মাসে গাড়ি দুর্ঘটনায় আহত হয়ে মারা যান।

ভিডিওর অন্য একটি অংশে, আল-শিবল সিরিয়ার সেনাদের সমালোচনা করে বলেন, ‘তারা আমার মুখের দিকে তাকায়- আমি তাদের ভালোবাসি, কিন্তু আমি তাদের প্রতি বিরক্ত।’

সূত্রের বরাত দিয়ে আল আরাবিয়া জানিয়েছে, রেকর্ডিংগুলো তৈরির সময় আল-শিবলের সহকারী আমজাদ ইসা আল-আসাদের সঙ্গে একই গাড়িতে ছিলেন।

আরএ

ইরান যুদ্ধ যুক্তরাষ্ট্রের জন্য ‘ছোটখাটো বিষয়’: ট্রাম্প

আরো এক হামাস কমান্ডারকে হত্যা করল ইসরাইল

খারগ দ্বীপে ইরানি তেলবাহী ট্যাংকারে ক্ষেপণাস্ত্র হামলা

গাজায় যা ঘটছে তা ভয়াবহ: ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী

ভারি বৃষ্টিতে দিল্লি বিমানবন্দরের ভেতরে পানি, ফ্লাইট চলাচল ব্যাহত

ইউক্রেন যুদ্ধ থামাতে ট্রাম্পের নতুন উদ্যোগ, পাঠাচ্ছেন কুশনার উইটকফকে

ইরান যুদ্ধের জেরে যুক্তরাষ্ট্রের তেলের মজুত ৪৪ বছরের মধ্যে সর্বনিম্ন

শান্তিচুক্তির পরও থামেনি টাইগ্রের লড়াই, পুরোনো শত্রুদের নতুন জোট

শত্রুপক্ষের ৩৭০ যুদ্ধবিমানে আঘাত হানার দাবি ইরানের

হুমকি পেলেই আগাম অভিযান চালাবে ইরান