হোম > বিশ্ব

বিজেপি অফিসের সামনে গায়ে কেরোসিন ঢেলে ‘আত্মহত্যা করবেন’ পশ্চিমবঙ্গের বিধায়ক

আমার দেশ অনলাইন

ছয় বছর আগে পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার শিল্পাঞ্চলে এক বিজেপি নেতাকে গুলি করে হত্যার মামলাকে কেন্দ্র করে রাজ্যের মন্ত্রী অর্জুন সিংহকে নিশানা করেছেন ওই দলেরই বিধায়ক কৌস্তুভ বাগচী। রোববার এ নিয়ে ব্যারাকপুরের রাজনৈতিক মহলে শোরগোল পড়ে যায়। ব্যারাকপুরের বিধায়ক কৌস্তুভের হুঁশিয়ারি, প্রয়োজনে বিজেপির রাজ্য দপ্তরের সামনে গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যা করবেন তিনি। নিহত বিজেপি নেতার বাবা পাল্টা কড়া সমালোচনা করেছেন কৌস্তুভের।

২০২০ সালে টিটাগড়ে দলীয় কার্যালয়ের সামনে গুলি করে হত্যা করা হয় বিজেপি নেতা মণীশ শুক্লকে। ওই হত্যা মামলাকে কেন্দ্র করে হঠাৎ সরব হয়েছেন কৌস্তুভ। তার দাবি, মামলাটি এগিয়ে নিতে নতুন করে আইনি প্রক্রিয়া শুরু করার উদ্যোগ নিচ্ছেন তিনি। এ জন্য মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, মুখ্যসচিব, সিআইডির মহাপরিচালক (ডিজি) এবং ব্যারাকপুরের পুলিশ কমিশনারকে চিঠি লিখেছেন।

তবে মণীশ হত্যায় যাদের নাম জড়িয়েছিল, তারা এখন বিজেপিরই ছত্রচ্ছায়ায় এসেছেন বলে অভিযোগ করেছেন কৌস্তুভ। নাম উল্লেখ করে পরিবহনমন্ত্রী অর্জুন সিংহকে নিশানা করেছেন তিনি। একই সঙ্গে সাবেক দুই পৌরপ্রধান উত্তম দাস ও প্রশান্ত চৌধুরীকে বিজেপিতে নেওয়া যাবে না বলেও স্পষ্ট জানিয়ে দিয়েছেন কৌস্তুভ।

সোমবার সংবাদ সম্মেলন করে কৌস্তুভ অভিযোগ করেন, মণীশ হত্যার ঘটনায় যাদের নাম জড়িয়েছিল, দুঃখজনকভাবে তাদের সঙ্গে কয়েকজন বিজেপি নেতার ওঠাবসা রয়েছে। অর্জুন সিংহসহ কয়েকজনের সঙ্গে তাদের একাধিক ছবিও সামনে আনেন তিনি।

কৌস্তুভ বলেন, ‘আমাদের কিছু লোকের সঙ্গে মণীশ শুক্লর হত্যাকারীদের দেখা যাচ্ছে। এগুলো দেখতে ভালো লাগছে না।’

তিনি আরও বলেন, ‘অর্জুন সিংহের প্রতি আমার ব্যক্তিগত কোনো রাগ নেই। তিনি বড় নেতা। আমাদের অভিভাবক। কিন্তু আপনার সঙ্গে এদের ছবি দেখতে ভালো লাগে?’

শুধু অভিযোগ তুলেই ক্ষান্ত হননি বিজেপির এই বিধায়ক। তার স্পষ্ট বক্তব্য, কোনো অবস্থাতেই উত্তম ও প্রশান্তকে বিজেপিতে ঢুকতে দেবেন না। তিনি জানান, এর আগেও রাজনৈতিক অবস্থানের কারণে দীর্ঘদিন মাথা কামিয়ে রেখেছিলেন। প্রয়োজনে আরও কঠোর পদক্ষেপ নেবেন। দরকার হলে বিজেপির রাজ্য দপ্তরের সামনে আত্মহত্যা করবেন বলেও হুঁশিয়ারি দেন তিনি।

মক্কা জোটে ইরানের যোগদান নির্ধারণ করবে নতুন আঞ্চলিক নিরাপত্তার সমীকরণ

কলকাতায় বেদখল শেরেবাংলার ঐতিহাসিক বাসভবন, মুছে যাচ্ছে স্মৃতি

সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের সঙ্গে বৈঠক শেষে মস্কোর পথে পেজেশকিয়ান

ইরানের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করলেন পাকিস্তানের সেনাপ্রধান

মধ্যপ্রাচ্যের নিরাপত্তায় সহযোগিতা জোরদারে একমত সৌদি-তুরস্ক-পাকিস্তান-ইরান

তাইজ দখলে জয়-পরাজয় নির্ধারণ করবে যে পাহাড়

জাপানের সাবেক প্রধানমন্ত্রী ইয়াসুও ফুকুদা মারা গেছেন

ব্রহ্মপুত্রে বিশ্বের বৃহত্তম বাঁধ নির্মাণে চীন, তীব্র বন্যার ঝুঁকিতে বাংলাদেশ-ভারত

পুতিনের সঙ্গে বৈঠক করতে রাশিয়া যাচ্ছেন শাহবাজ শরিফ

‘পানি’ ও ‘আম্মা’ বলা যাবে না, শুভেন্দুর হুঁশিয়ারি