হোম > বিশ্ব

কানাডায় মুসলিম উবার চালকের ওপর হামলার চেষ্টা

আতিকুর রহমান নগরী

কানাডার মন্ট্রিয়ালে এক মুসলিম উবার চালককে লক্ষ্য করে সহিংস হামলার চেষ্টা চালানো হয়েছে বলে জানিয়েছে ন্যাশনাল কাউন্সিল অব কানাডিয়ান মুসলিমস (এনসিসিএম)। ঘটনাটি কুইবেক ও সারাদেশে মুসলিমবিদ্বেষ বৃদ্ধির আশঙ্কা আরও জোরালো করেছে বলে মন্তব্য করেছে সংগঠনটি।

এনসিসিএমের বিবৃতিতে বলা হয়, গত সপ্তাহে এক যাত্রী উবার চালককে প্রথমে তার ধর্মীয় পরিচয় জানাতে চাপ দেয়। পরে তাকে হুমকি দিয়ে বলে, “আমি তোমার গলা কেটে দেব।” চালক অল্পের জন্য প্রাণে বেঁচে যান।

সংস্থাটি জানায়, গাড়িতে থাকা আরেক যাত্রীর হস্তক্ষেপে বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয় এবং সম্ভাব্য মারাত্মক হামলা ঠেকানো যায়।

এনসিসিএমের প্রধান নির্বাহী কর্মকর্তা স্টিফেন ব্রাউন বলেন, “নিজেদের প্রদেশ কুইবেকেই এমন ঘটনা ঘটছে—এটা অত্যন্ত উদ্বেগজনক। মুসলমানরা কোনো হুমকি নয়। এখনই সময় রাজনৈতিক নেতাদের স্পষ্টভাবে তা বলার এবং ঘৃণার বিস্তার রোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার।”

সংস্থাটি জোর দিয়ে বলেছে, কুইবেকে কারও ধর্মীয় পরিচয়ের কারণে জীবনের ভয় নিয়ে বসবাস করা উচিত নয়। তবে ঘটনার কিছু তথ্য এখনও যাচাই করা হচ্ছে বলেও উল্লেখ করেছে তারা।

এনসিসিএম জানিয়েছে, তারা আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে যোগাযোগ রাখছে যাতে অভিযুক্ত ব্যক্তিকে জবাবদিহির আওতায় আনা যায়। একই সঙ্গে তারা কুইবেকের রাজনৈতিক নেতাদের প্রতি আহ্বান জানিয়েছে—এই হামলার তীব্র নিন্দা জানাতে এবং প্রদেশজুড়ে ধর্মীয় ও সামাজিক উত্তেজনা কমাতে বাস্তব ও কার্যকর উদ্যোগ নিতে।

সূত্র: আনাদোলু এজেন্সি

এসআর

২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ওকাসিও-কর্টেজকে প্রার্থী করার আহ্বান

ইউক্রেন যুদ্ধে অর্থের জোগান ইউরোপের, ইরান সংকটে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাড়ছে দূরত্ব

বাহরাইনে ইরানের ড্রোন হামলায় মার্কিন রাডার ধ্বংস

সোনিয়া গান্ধীকে নিয়ে আপত্তিকর মন্তব্য, কঙ্গনা রানাউতের বিরুদ্ধে মামলা

লন্ডনে প্যালেস্টাইন বুক অ্যাওয়ার্ড ২০২৬ ঘোষণা

যুদ্ধের পরেও ইরানের হাতে মজুত ২ হাজার ৫০০ ক্ষেপণাস্ত্র

আরব বসন্তে বিক্ষোভকারী শিশু জাওয়াদের মৃত্যুদণ্ড কার্যকর করল সৌদি

সরকারি কর্মকর্তার বাড়ি থেকে মিলল আড়াই কেজি স্বর্ণ ও নগদ অর্থ

‘এখানে আমরা ৪০০ বছর নামাজ আদায় করেছি’, অখিলেশকে ওয়েইসির কটাক্ষ

গাজা যুদ্ধ যেভাবে বদলে দিল ইসরাইলের রাজনীতি