হোম > বিশ্ব

যুদ্ধবিরতির মধ্যে ইসরাইলের ৩৪ বিলিয়ন ডলার প্রতিরক্ষা বাজেট ঘোষণা

আতিকুর রহমান নগরী

ছবি: সংগৃহীত

গাজায় যুদ্ধবিরতি সত্ত্বেও প্রতিরক্ষা বাজেট বাড়িয়েছে ইসরাইল। ২০২৬ সালের জন্য ইসরাইলের প্রতিরক্ষা বাজেট ১১২ বিলিয়ন শেকেল (৩৪ দশমিক ৬৩ বিলিয়ন ডলার) নির্ধারণ করা হয়েছে। যা আগের খসড়া বাজেটের ৯০ বিলিয়ন শেকেলের চেয়ে অনেক বেশি। শুক্রবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় একথা জানিয়েছে। খবর আল আরাবিয়ার।

ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাৎজ ও অর্থমন্ত্রী বেজালেল স্মোত্রিচ প্রতিরক্ষা ব্যয় কাঠামোর বিষয়ে একমত হয়েছেন। মন্ত্রিসভা আগামী বছরের বাজেট নিয়ে বিতর্ক শুরু করেছে, যা মার্চের মধ্যে অনুমোদিত হতে হবে।

মন্ত্রিসভার বৈঠকে এই ব্যয় বিল পাস হলে এটি প্রাথমিক ভোটের জন্য সংসদে যাবে। কাৎজ বলেছেন, সামরিক বাহিনী তার যোদ্ধাদের চাহিদা পূরণ এবং রিজার্ভ বাহিনীর বোঝা কমাতে কাজ চালিয়ে যাবে।

তিনি বলেন, ‘আমরা ইসরাইলি সেনাবাহিনী শক্তিশালী করা, যোদ্ধাদের চাহিদা সম্পূর্ণরূপে পূরণ করা এবং রিজার্ভ বাহিনীর ওপর বোঝা কমাতে কাজ চালিয়ে যাব- প্রতিটি ফ্রন্টে ইসরাইল রাষ্ট্রের নিরাপত্তা নিশ্চিত করতে।’

স্মোত্রিচের অফিস জানিয়েছে, ২০২৬ সালের প্রতিরক্ষা বাজেট ২০২৩ সালের তুলনায় ৪৭ বিলিয়ন শেকেল বৃদ্ধি পেয়েছে।

তিনি জানান, ‘আমরা এই বছর সেনাবাহিনীকে শক্তিশালী করতে একটি বিশাল বাজেট বরাদ্দ করছি। এমন একটি বাজেট যা আমাদের ইসরাইল রাষ্ট্রকে নাগরিকদের জন্য উন্নয়ন এবং স্বস্তির পথে ফিরিয়ে আনতে সাহায্য করবে।’

আরএ

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের কর্মকাণ্ড সুস্পষ্ট যুদ্ধাপরাধ: এজেই

ভারতে বিয়ের পাত্রী না পেয়ে ২৯ পুরুষের আত্মহত্যা

পাকিস্তানের সঙ্গে টানাপোড়েনের মধ্যেই সিন্ধু নদে বাঁধ দিল ভারত

ইসরাইলের নিরাপত্তামন্ত্রী বেন-গভিরকে থামাবে কে

ফকল্যান্ড যুদ্ধে ব্রিটিশ সেনা হত্যায় আর্জেন্টিনাকে অস্ত্র দেয় ইসরাইল

ইরান যুদ্ধ যুক্তরাষ্ট্রের জন্য ‘ছোটখাটো বিষয়’: ট্রাম্প

আরো এক হামাস কমান্ডারকে হত্যা করল ইসরাইল

খারগ দ্বীপে ইরানি তেলবাহী ট্যাংকারে ক্ষেপণাস্ত্র হামলা

গাজায় যা ঘটছে তা ভয়াবহ: ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী

ভারি বৃষ্টিতে দিল্লি বিমানবন্দরের ভেতরে পানি, ফ্লাইট চলাচল ব্যাহত