হোম > বিশ্ব

হরমুজে সমুদ্রের তলদেশের ইন্টারনেট ক্যাবল নিয়ে যে হুঁশিয়ারি দিল ইরান

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালিতে সমুদ্রের তলদেশে থাকা ইন্টারনেট ক্যাবল ও ক্লাউড অবকাঠামোর মানচিত্র প্রকাশ করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) সঙ্গে ঘনিষ্ঠ সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সি। একে উপসাগরীয় আরব রাষ্ট্রগুলোর ডিজিটাল যোগাযোগব্যবস্থার ওপর একটি প্রচ্ছন্ন হুমকি হিসেবে বিবেচনা করা হচ্ছে।

তাসনিমের এক প্রতিবেদনে বলা হয়েছে, ‘হরমুজ প্রণালি কেবল জ্বালানি সরবরাহের পথই নয়, এটি সাবমেরিন ক্যাবলের একটি গুরুত্বপূর্ণ করিডর।’

এতে আরো বলা হয়, ‘দুর্ঘটনাবশত বা ইচ্ছাকৃতভাবে একাধিক প্রধান ক্যাবলের একযোগে ক্ষতিসাধন হলে পারস্য উপসাগরজুড়ে মারাত্মক ইন্টারনেট বিভ্রাট ঘটতে পারে।’

এই প্রণালির মধ্য দিয়ে সংযুক্ত আরব আমিরাত, কাতার, বাহরাইন, কুয়েত ও সৌদি আরবের মতো দেশগুলোর ইন্টারনেট সংযোগের মূল ক্যাবলগুলো গেছে। এরই মধ্যে লোহিতসাগরে একাধিকবার সমুদ্রের তলদেশের ক্যাবল কেটে ফেলার কারণে এই অঞ্চলে বিভ্রাট ঘটেছে। ইয়েমেনের ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা অতীতেও ক্যাবলের বিষয়ে হুমকি দিয়েছে।

সূত্র: টাইমস অব ইসরাইল

নেপালের আকস্মিক বন্যায় কানাডার ২৪ নাগরিক নিখোঁজ

নেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৫৭, চলছে ব্যাপক উদ্ধার অভিযান

আলোচনা মানেই আপস নয়, মার্কিন সংলাপের সমালোচনার জবাবে গালিবাফ

পানামায় জরুরি অবস্থা, সালভাদর-হন্ডুরাসে রেড অ্যালার্ট জারি

ফরাসি নানকে হামলা, ‘মানসিক অসুস্থ’ বলে ইহুদি বসতি স্থাপনকারীকে দায়মুক্তি

পশ্চিম তীরে সহিংসতা ও গণগ্রেপ্তার বন্ধে নেতানিয়াহুকে মার্কিন সিনেটরদের কড়া বার্তা

ভারতের বিদ্রোহী ২০ তৃণমূল এমপিকে শোকজ

শিশুদের ক্ষতির অভিযোগ নিষ্পত্তিতে ১৮০০ কোটি ডলার দেবে মেটা

ট্রাম্পের ছেলেকে হত্যার হুমকি দিয়ে ইরানের ভিডিও, সতর্ক মার্কিন সিক্রেট সার্ভিস

নেপালে আকস্মিক পাহাড়ি ঢলে নিহত বেড়ে ৯৫, নিখোঁজ ৫০০