হোম > বিশ্ব

৪০ বছরের মধ্যে প্রথম সরাসরি বৈঠকে লেবানন-ইসরাইল

আতিকুর রহমান নগরী

ছবি: আল জাজিরা

লেবানন ও ইসরাইলের বেসামরিক প্রতিনিধিরা নাকোরায় মার্কিন-নেতৃত্বাধীন যুদ্ধবিরতি পর্যবেক্ষণ কমিটির এক বৈঠেকে যোগ দিয়েছেন। চার দশকেরও বেশি সময় পর দুই দেশের মধ্যে প্রথমবারের মতো সরাসরি আলোচনা হলো। খবর আল জাজিরার।

বুধবার লেবাননের প্রধানমন্ত্রী নওয়াফ সালাম বলেছেন, বৈরুত নিরাপত্তা সংক্রান্ত বিষয়ের বাইরেও আলোচনায় অংশ নিতে প্রস্তুত। তবে জোর দিয়ে বলেছেন যে এটি কোনো শান্তি আলোচনা নয়। ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণ শান্তি প্রক্রিয়ার সাথে জড়িত।

সালাম বলেন, এই আলোচনার লক্ষ্য কেবল শত্রুতার অবসান করা, লেবাননের জিম্মিদের মুক্তি এবং লেবাননের ভূখণ্ড থেকে ইসরাইলি সেনাদের পুরোপুরি প্রত্যাহার।

সালাম বলেন, লেবানন ২০০২ সালের আরব শান্তি উদ্যোগের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। ইসরাইলের সঙ্গে সম্পর্ক সম্পূর্ণ স্বাভাবিক করার বিনিময়ে ১৯৬৭ সালে দখল করা ভূখণ্ড থেকে ইসরাইলি সেনাদের পুরোপুরি প্রত্যাহারের কথা বলা আছে। তিনি জানান, ইসরাইলের সঙ্গে আলাদা পৃথক শান্তি চুক্তি সম্পাদনের কোনো ইচ্ছা তাদের নেই।

আরএ

নারীর প্রতি সহিংসতা বন্ধে সুইজারল্যান্ডে শত শত পুরুষের মিছিল

সৌদিতে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, বাহরাইনে সতর্কতা জারি

গাজা নিয়ে ইইউর বিবৃতিকে ‘ভারসাম্যহীন’ বলল ইসরাইল

নেতানিয়াহুর জাতীয় ঐক্যের প্রস্তাবকে ‘ভাঁওতাবাজি’ বললেন আইজেনকট

ইসরাইলি হামলায় হামাসের জ্যেষ্ঠ কমান্ডার নিহত

গোপনে আরব দলগুলোর সহায়তা চেয়েছেন নেতানিয়াহু

২৪ ঘণ্টায় হরমুজে ৫ জাহাজে হামলা

মোসাদপ্রধানের যুক্তরাষ্ট্র সফর, ক্ষমতা ধরে রাখতে নেতানিয়াহুর শেষ চেষ্টা

গাজায় ৪৮ ঘণ্টায় ১৬ ফিলিস্তিনি নিহত

যুক্তরাষ্ট্রে বাড়ছে হামের সংক্রমণ, ২৬ বছর পর হারাল নির্মূলের স্বীকৃতি