হোম > বিশ্ব

বেইজিংয়ের সর্বোচ্চ ভবনে ছোট বিমান বিধ্বস্ত

আমার দেশ অনলাইন

বিশ্বের অন্যতম সুরক্ষিত শহর বেইজিংয়ের সর্বোচ্চ ভবনে বিধ্বস্ত হয়েছে একটি ছোট বিমান। শুক্রবার এ দুর্ঘটনা ঘটে। বিমানটি বিধ্বস্ত হওয়ার পর এর ধ্বংসাবশেষ ও বিমানের যন্ত্রাংশ নিচের রাস্তায় গিয়ে পড়ে। আতঙ্কে পালাতে শুরু করে ভবন ও রাস্তায় থাকা লোকজন।

সামাজিক মাধ্যমে পোস্ট করা ফুটেজে দেখা যায়, ১০৯ তলা সিআইটিআইসি টাওয়ার থেকে পড়ছে বিমানের ধ্বংসাবশেষ। নিউইয়র্ক টাইমস এ ঘটনার একটি ভিডিও যাচাই করেছে। এতে দেখা যায়, আকাশচুম্বী ভবনটি থেকে ধ্বংসাবশেষ নিচে পড়ছে এবং মানুষ নিরাপদ আশ্রয়ের দিকে দৌড়াচ্ছে।

ফুটেজে দেখা যায়, ভাঙা জানালা ও ধ্বংসাবশেষ, যার মধ্যে একটি ছোট বিমানের লেজের মতো অংশও ছিল। ভবনটি রাজধানীর ব্যস্ততম বাণিজ্যিক এলাকায় অবস্থিত। এ ঘটনায় কেউ হতাহত হয়েছেন কি না, নিশ্চিত নয়।

আরএ

ট্রাম্পের পোস্ট আগে দেখতে মাসে লাখ ডলারের চুক্তি

ভোটের রায় অস্বীকার করে আরবদের নিশানা করছেন নেতানিয়াহু: ইয়ার গোলান

সিনেট নির্বাচন: মিশিগান-টেক্সাসে এগিয়ে ডেমোক্র্যাটরা, মেইন-কানসাসে হাড্ডাহাড্ডি

হরমুজে মাইনের আঘাতে ৩ তেলবাহী জাহাজে আগুন

স্পেনে জন্মগ্রহণকারী মুসলিমদেরও ‘বিদেশি’ তকমা দেওয়ায় উত্তেজনা

শর্ত পূরণ না হলে হরমুজ প্রণালি খুলবে না ইরান: আইআরজিসি

মোদি-আদানি নিয়ে প্রামাণ্যচিত্র ঘিরে তোলপাড়, কী আছে তাতে

মার্কিন মধ্যবর্তী নির্বাচনের আগে রাজনৈতিক প্রভাব বাড়াতে সংগঠিত হচ্ছেন মুসলিমরা

ইসরাইলে আরব ভোট বাড়াতে কাতার-তুরস্কের অর্থায়নের অভিযোগ, শপথ পেছানোর চক্রান্ত

হরমুজে মার্কিন গুপ্তচর ড্রোন এমকিউএম-১৭০ আটকানোর দাবি ইরানের