হোম > বিশ্ব

সিরিয়ার সার্বভৌমত্বকে সম্মান জানাতে ইসরাইলকে ফ্রান্সের আহ্বান

আতিকুর রহমান নগরী

ছবি: মিডল ইস্ট মনিটর

সিরিয়ার সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার প্রতি সম্মান জানাতে ইসরাইলের প্রতি আহ্বান জানিয়েছে ফ্রান্স। দামেস্কে ইসরাইলের হামলায় ১৩ জন বেসামরিক নাগরিক নিহত হওয়ার পর এ আহ্বান জানালো প্যারিস। খবর মিডল ইস্ট মনিটরের।

গত শুক্রবার ইসরাইলি সেনাবাহিনীর চালানো হামলায় নারী ও শিশুসহ কমপক্ষে ১৩ জন নিহত এবং আরো বেশ কয়েকজন আহত হয়। সিরিয়ায় ফ্রান্সের চার্জ দ্য অ্যাফেয়ার্স জিন-ব্যাপটিস্ট ফাইভরে সামাজিকমাধ্যম এক্সে দেয়া পোস্টে বলেন, ‘আন্তর্জাতিক আইন এবং দুই দেশের মধ্যে বিচ্ছিন্নতা চুক্তি অনুযায়ী সিরিয়ার ঐক্য, সার্বভৌমত্ব ও স্থিতিশীলতা রক্ষার গুরুত্ব স্বীকার করে ফ্রান্স।’

ইসরাইলের সামরিক অভিযানে বেসামরিক নাগরিকদের নিহতের বিষয়ে তার দেশের উদ্বেগ তুলে ধরেন তিনি।

পুরো অঞ্চলের কল্যাণের জন্য সিরিয়াকে শান্তি, নিরাপত্তা এবং স্থিতিশীলতার কেন্দ্রে পরিণত করার চলমান প্রচেষ্টায় জড়িত হতে মধ্যপ্রাচ্যের দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন জিন-ব্যাপটিস্ট ফাইভরে।

২০২৪ সালের ডিসেম্বর থেকে ইসরাইল সিরিয়ায় এক হাজারের বেশি বিমান হামলা এবং দক্ষিণ প্রদেশগুলোতে ৪০০ টিরও বেশি আন্তঃসীমান্ত অভিযান চালিয়েছে।

২০২৪ সালের শেষের দিকে বাশার আল-আসাদ সরকারের পতনের পর, ইসরাইল সিরিয়ার গোলান মালভূমিতে বাফার জোন দখল করে নেয়, যা ১৯৭৪ সালের সিরিয়ার সঙ্গে চুক্তির লঙ্ঘন।

আরএ

ইরান যুদ্ধের বিরোধিতাকারীদের ‘শয়তান নিয়ন্ত্রণ করছে’: মার্কিন রাষ্ট্রদূত

‘আগামী লোকসভা নির্বাচনেই মোদি সরকারের পতন হবে’

গাজা বিশ্বকে বদলে দিয়েছে, ফিলিস্তিনের মুক্তিই সবার মুক্তির ভিত্তি: অ্যাবি মার্টিন

জয়ের পর আল-সাইয়েদের ব্যাপারে সুর কী একই আছে ট্রাম্পের

ইসরাইলি কারাগারে বসেই পুরো কোরআন হিফজ করলেন ফিলিস্তিনি তরুণী

ট্রাম্পের প্রেস সেক্রেটারি হওয়ার প্রস্তাব ফিরিয়ে দিলেন ডানা হোয়াইট

ফিলিস্তিনিদের অধিকারের পক্ষে সোচ্চার স্যান্ডার্স, মামদানি ও আল-সাইয়েদ

ইসরাইলের হয়ে কাজ করায় ইরানে ৩ জনের মৃত্যুদণ্ড কার্যকর

গাজায় গণবিয়ের জন্য ১১৬২২ আবেদনকারী, ৫০০ বর-কনে বাছাই যেভাবে

গাজায় ইসরাইলের গণহত্যায় যুক্তরাজ্যের ভূমিকা তদন্তে গণস্বাক্ষর