হোম > বিশ্ব

হিজবুল্লাহর ড্রোন হামলায় ইসরাইলি সেনা নিহত

আমার দেশ অনলাইন

লেবানন সীমান্তের কাছে উত্তর ইসরাইলে হিজবুল্লাহর ড্রোন হামলায় একজন ইসরাইলি সেনা নিহত হয়েছে। আহত হয়েছে আরো দুজন রিজার্ভ সেনা। ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এক বিবৃতিতে এ কথা জানিয়েছে।

বিস্ফোরক ড্রোন হামলায় নিহত সেনার নাম সার্জেন্ট রোটেম ইয়ানাই। ১৬ এপ্রিল লেবানন ও ইসরাইলের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণা হয়। এর পরও লেবাননে হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইল। পাল্টা হামলা চালাচ্ছে হিজবুল্লাহ। ১৬ এপ্রিলের পর থেকে আইডিএফের ১১ সেনা নিহত হয়েছে, যাদের মধ্যে বিস্ফোরক ড্রোন হামলায় মারা গেছে সাতজন।

সাম্প্রতিক দিনগুলোতে ইসরাইলি সামরিক বাহিনী লেবাননে হিজবুল্লাহকে লক্ষ্য করে তাদের অভিযান জোরদার করেছে। চলতি সপ্তাহের শুরুতে আইডিএফের একজন কর্মকর্তা সিএনএনকে জানান, এর লক্ষ্য হলো হিজবুল্লাহর বিস্ফোরক ড্রোন সক্ষমতাকে ইসরাইলের সীমান্ত থেকে আরো দূরে ঠেলে দেওয়া।

সূত্র: সিএনএন

আরএ

তিন বছরেরও কম সময়ে আফগানিস্তানে ফিরেছেন রেকর্ড ৬০ লাখ শরণার্থী: জাতিসংঘ

সংঘাতের মধ্যেও ১১ দিনে তেল থেকে ইরানের আয় ১০০ কোটি ডলার

বয়সের অনেক ফারাক, এমন দম্পতিদের ভালোবাসায় বোঝাপড়া কতটা

নেপালে বন্যায় টিকে থাকা সবুজ বাড়ি: অলৌকিক, ভাইরাল ও বন্যা-প্রতিরোধী!

যুক্তরাজ্যে মোহন ভগবতের অনুষ্ঠান বর্জনের আহ্বান প্রবাসী সংগঠনগুলোর

হরমুজ এড়িয়ে জ্বালানি পরিবহনে নতুন পথ, গুরুত্বপূর্ণ হয়ে উঠছে সিরিয়া

ইরানের ‘ক্যাসল ব্রেকার’ ক্ষেপণাস্ত্র, সামরিক সক্ষমতার অনন্য প্রতীক

ইউক্রেন যুদ্ধ নিয়ে বৈঠকে বসছেন বার্নহাম ও ম্যাক্রোঁ

পশ্চিমবঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, রাজনৈতিক উত্তেজনা বাড়ার শঙ্কা

এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের বিমানে হঠাৎ বিপদ সংকেত, জরুরি অবতরণ