হোম > বিশ্ব

ফ্রান্সের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল বুরকিনা ফাসো

আমার দেশ অনলাইন

সাবেক ঔপনিবেশিক শাসক ফ্রান্সের সঙ্গে সম্পর্ক ছিন্ন করছে বুর্কিনা ফাসো। শুক্রবার জাতীয় টেলিভিশনে পাঠ করা এক বিবৃতিতে এ ঘোষণা দেওয়া হয়। এতে বলা হয়, ‘বুরকিনা ফাসো সরকার ফ্রান্সের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছে।’

২০২২ সালের সেপ্টেম্বরে এক অভ্যুত্থানের পর থেকে ক্ষমতায় আছেন ক্যাপ্টেন ইব্রাহিম ত্রাওর। তার নেতৃত্বাধীন সামরিক সরকার পশ্চিমা দেশ, বিশেষ করে ফ্রান্সের বিরুদ্ধে একটি কঠোর নীতি অনুসরণ করছে।

বিবৃতিতে ফ্রান্সের বিরুদ্ধে ক্রমাগত তাদের স্বার্থের বিরুদ্ধে কাজ করার অভিযোগ করেছে বুরকিনা ফাসো ।

দেশটির যোগাযোগমন্ত্রী গিলবার্ট ওয়েদ্রাওগো বলেন, ‘পারস্পরিক শ্রদ্ধা, বিশ্বাস, অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নীতি এবং সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধাশীল থাকার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নেওয়ার জন্য যে পরিবেশ প্রয়োজন, তা এখন অনুপস্থিত।’

তিনি জানান, প্যারিসের সঙ্গে সম্পর্ক গভীরভাবে পর্যালোচনার পরই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফ্রান্সের বিরুদ্ধে ‘নব্য ঔপনিবেশিক উচ্চাকাঙ্ক্ষার’ অভিযোগ এনে তিনি বলেন, ‘যারা আমাদের দেশ ও পুরো সাহেল অঞ্চলকে শোকের সাগরে ভাসাচ্ছে, সেই সব সন্ত্রাসীকে সক্রিয়ভাবে সমর্থন দিচ্ছে ফ্রান্স।’

সূত্র: আলজাজিরা

আরএ

হরমুজ প্রণালিতে ভাঙল মার্কিন শক্তির দম্ভ

চালকদের অ্যাকাউন্ট বন্ধ করায় উবারকে ৯৬ কোটি ডলার জরিমানা

ইরানে বিশাল নতুন গ্যাসক্ষেত্রের সন্ধান, মজুত ৭.৫ ট্রিলিয়ন ঘনফুটের বেশি

ইন্দোনেশিয়ার দাবানল নেভাতে সুপারম্যান সেজে কিশোর

ইউক্রেনকে অস্ত্র সহায়তা নিয়ে ক্ষুব্ধ রাশিয়া, ব্রিটেন থেকে রাষ্ট্রদূত প্রত্যাহার করল মস্কো

মৃত্যুর ১৬ বছর পর উদ্ধার হয়েছিল যে ফার্স্টলেডির লাশ

জাতিসংঘের মহাসচিব পদে লড়াইয়ে যারা

ইউক্রেন যুদ্ধ অবসানের পথে বাধা ব্যাপক দুর্নীতি: সাবেক প্রতিরক্ষামন্ত্রী

ওমান ও মিসরের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে আলোচনায় ইরানি মন্ত্রী

ইউক্রেনকে ক্ষেপণাস্ত্র প্রতিরোধী ব্যবস্থা দিচ্ছে ফ্রান্স