হোম > বিশ্ব

বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম

আমার দেশ অনলাইন

বিশ্ববাজারে তেলের দামের ঊর্ধ্বমুখী ধারা অব্যাহত রয়েছে। ব্রেন্ট ক্রুড ফিউচারের দাম প্রতি ব্যারেলে ১ ডলার বা ১ দশমিক ১ শতাংশ বেড়ে ৯২ দশমিক ০১ ডলারে দাঁড়িয়েছে। যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ৮২ সেন্ট বা ১ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ৮৫ দশমিক ১৬ ডলারে লেনদেন হয়েছে।

রয়টার্সের তথ্যমতে, দক্ষিণ ও পশ্চিম ইরানে মার্কিন বাহিনীর হামলা এবং বাহরাইন, কুয়েত ও জর্ডানে যুক্তরাষ্ট্রের স্থাপনায় ইরানের হামলার পরিপ্রেক্ষিতে মঙ্গলবার তেলের দাম পাঁচ সপ্তাহের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে স্থির হয়। এরপর এই দাম বাড়ল।

মঙ্গলবার দিনের শেষে ব্রেন্ট ফিউচারের দাম প্রতি ব্যারেল ৯১ দশমিক ০১ ডলারে এবং ডব্লিউটিআই তেলের দাম ৮৪ দশমিক ৯১ ডলারে স্থির হয়েছিল।

সূত্র: আলজাজিরা

আরএ

মক্কা-মদিনায় হামলার অভিযোগ নির্লজ্জ মিথ্যাচার: হুথি মুখপাত্র

হুথিদের ঠেকাতে ব্যর্থ হয়ে বাব আল-মান্দেব থেকে পিছু হটল সৌদি সমর্থিত ইয়েমেনি বাহিনী

নেতানিয়াহুকে নিয়ে আত্মজীবনীতে যে বিস্ফোরক তথ্য দিলেন বাইডেন

হরমুজে মাইনের আঘাত, ২০ লাখ ব্যারেল তেলসহ ডুবল সুপারট্যাংকার

সৌদিতে এক সপ্তাহে ১২ হাজার গ্রেপ্তার, দেশে ফেরত সাড়ে ১১ হাজার

এক দিনে স্পেন পৌঁছালেন ১৫০০ অভিবাসী

ভারতের অধিকারকর্মী সোনম ওয়াংচুক ৬০ দিনের জন্য গৃহবন্দি

ইরানে গ্যাস পরিশোধনাগারের বাস দুর্ঘটনা, ১২ কর্মী নিহত

ইসরাইলের ওপর কতটা প্রভাব ফেলবে রোহিঙ্গা গণহত্যার রায়

মালয়েশিয়ার রাজনীতিতে চাপে পাকাতান হারাপান, মালয় জাতীয়তাবাদী শক্তির সমর্থন বাড়ছে