হোম > বিশ্ব

বারাক ওবামার বিচার দাবি মার্কিন গোয়েন্দা প্রধানের

আতিকুর রহমান নগরী

ছবি সংগৃহীত

সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও তার প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের বিচার দাবি করেছেন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ড। তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগ এনে বিচার দাবি করেছেন তিনি। খবর বার্তা সংস্থা আনাদোলুর।

যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধানের দাবি, ডোনাল্ড ট্রাম্পকে হেয় করতে রাষ্ট্রদ্রোহী ষড়যন্ত্রে জড়িত ছিলেন ওবামা প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা। তার অভিযোগ, ‘ওবামা ও তার প্রশাসনের কর্মকর্তারা ২০১৬ সালের নির্বাচনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জয়লাভকে রাশিয়ার হস্তক্ষেপ হিসেবে চিত্রায়িত করার চেষ্টা করেছেন।’

শুক্রবার এক বিবৃতিতে তুলসি গ্যাবার্ড বলেন, ‘২০১৬ সালে সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের বিরুদ্ধে ট্রাম্পের জয়ের পর ওবামা এবং তার জাতীয় নিরাপত্তা কর্মকর্তারা বছরের পর বছর ধরে চলা এক ষড়যন্ত্রের ভিত্তি স্থাপন করেছিলেন।’

তার দাবি, ট্রাম্পের বিরুদ্ধে গোয়েন্দা তথ্য জাল করে অভিযোগ করা হয়েছিল যে রাশিয়া নির্বাচনে হস্তক্ষেপ করার চেষ্টা করেছিল।

গ্যাবার্ড আরও বলেন, ‘যেসব নথি আমরা প্রকাশ করছি, তা স্পষ্ট করে যে ২০১৬ সালে সরকারের শীর্ষপর্যায়ের কর্মকর্তারা রাষ্ট্রদ্রোহী ষড়যন্ত্র করেছিলেন। তাদের উদ্দেশ্য ছিল জনগণের ভোটে নির্বাচিত প্রেসিডেন্টকে ক্ষমতা থেকে সরানো এবং জনগণের রায়কে বাতিল করা।’

তিনি বলেন, ‘এই ষড়যন্ত্রে যারা জড়িত, তারা যতই ক্ষমতাশালী হোন না কেন, তদন্ত করে আইনের আওতায় আনতে হবে। যাতে ভবিষ্যতে কেউ আর এমন চেষ্টা না করে।’

গ্যাবার্ড জানান, তিনি তার মামলার জন্য বিচার বিভাগে নথি জমা দিচ্ছেন।

তুলসী গ্যাবার্ড অভিযোগ করেন, ওবামা প্রশাসনের কর্মকর্তারা বিভিন্ন মার্কিন সংবাদমাধ্যমকে ভুল তথ্য দিয়েছিলেন। যেখানে বলা হয়, রাশিয়া সাইবার হামলা ও হ্যাকিংয়ের মাধ্যমে নির্বাচনের ফলকে প্রভাবিত করেছে।

আরএ

সৌদি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি হুথিদের

পাক সেনাপ্রধানের প্রতিহিংসার শিকার ইমরান খান

আন্তর্জাতিক পর্যটকের সংখ্যা দ্রুত বাড়ছে উজবেকিস্তানে

মালয়েশিয়ায় নারীদের মাদক ব্যবহার আশঙ্কাজনক হারে বাড়ছে

মাঝ আকাশে বিমানে যান্ত্রিক ত্রুটি, যাত্রীদের মধ্যে আতঙ্ক

বহুজাতিক কোম্পানি গঠনই অর্থনৈতিক উন্নতির কার্যকর পথ নয়

যুক্তরাষ্ট্রে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ৩

ফেরি ডুবে ১০ ঘণ্টা সাগরে ভেসে বেঁচে ফিরলেন রিজকি ও তার চার বন্ধু

ইরান যুদ্ধে ছয় মাসে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৮ বিলিয়ন ডলার

সিঙ্গাপুরে সুসজ্জিত মসজিদ ৭২, পূর্ণাঙ্গ মাদ্রাসা ৬