হোম > বিশ্ব

ঈদের দ্বিতীয় দিনে গাজায় ২২ ফিলিস্তিনিকে হত্যা

ঢাবি সংবাদদাতা

ফিলিস্তিনের গাজায় পবিত্র ঈদুল আজহার দ্বিতীয় দিনে ইসরাইলি হামলা ও গুলিবর্ষণে কমপক্ষে ২২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এএফপি।

প্রতিবেদনে বলা হয়েছে, খান ইউনিসের পশ্চিমে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের আশ্রয়কেন্দ্র লক্ষ্য করে ইসরাইলি গোলাবর্ষণে একই পরিবারের চার সদস্যসহ ১২ জন নিহত এবং ৪০ জনেরও বেশি আহত হয়েছেন।

তবে সংবাদমাধ্যম আল জাজিরা বলেছে, শনিবার ভোর থেকে এই পর্যন্ত (এই প্রতিবেদন লেখা পর্যন্ত স্থানীয় সময় সকাল ১০টার মধ্যে) ২২ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।

ফিলিস্তিনি সূত্রের ভিত্তিতে করা এএফপি’র এক পরিসংখ্যান অনুসারে, গত ২৭ মে থেকে মানবিক সাহায্য নিতে গিয়ে ইসরাইলি হামলায় নিহত ফিলিস্তিনির মোট সংখ্যা ১১৫ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন ৫৮০ জনেরও বেশি। এছাড়া ৯ জন এখনো নিখোঁজ।

গাজায় যুদ্ধবিরতির পরও বাড়ছে প্রাণহানি

মধ্যপ্রাচ্যে তৃতীয় বিমানবাহী রণতরি পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র, আবারও যুদ্ধ শুরুর শঙ্কা

গাজায় ইসরাইলি হামলায় এক দিনে নিহত ৩ ফিলিস্তিনি

ভারতে মুসলিমদের ওপর সহিংসতা, গরু পাচারের অভিযোগে পুলিশের গুলিতে দুই যুবক নিহত

বাহরাইনে মার্কিন নাগরিকদের সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দূতাবাসের

গাজায় ত্রাণ প্রবেশে বাধা বন্ধে ইসরাইলের প্রতি চার দেশের আহ্বান

লেবাননে সিরীয় শরণার্থী শিবিরে আগুন, গৃহহীন ৭৫ পরিবার

ইহুদিবিদ্বেষ নিয়ে ইসরাইলি অভিনেত্রীর কান্না, সামাজিক মাধ্যমে তীব্র সমালোচনা

সৌদির তেল স্থাপনা থেকে বিমানবন্দর, একাধিক লক্ষ্যবস্তুতে হামলার দাবি হুথিদের

মক্কা-মদিনায় হামলার অভিযোগ নির্লজ্জ মিথ্যাচার: হুথি মুখপাত্র