হোম > বিশ্ব

মানবতাকে ভূলুণ্ঠিত করছে ইসরাইল: এরদোয়ান

আমার দেশ অনলাইন

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান বলেছেন, মানবতার অভিন্ন মূল্যবোধ ভূলুণ্ঠিত করছে ইসরাইল।

এরদোয়ান বলেন, আঞ্চলিক সংঘাত ও সংকটগুলো বৈশ্বিক নিরাপত্তা, অর্থনৈতিক সমৃদ্ধি ও স্থিতিশীলতার জন্য ব্যাপক প্রতিবন্ধকতা তৈরি করেছে।

তিনি বলেন, ভূ-রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা, জ্বালানি নিরাপত্তায় বিঘ্ন এবং সংশ্লিষ্ট আর্থিক অস্থিরতা থেকে উদ্ভূত নতুন অপ্রতিসম ঝুঁকির মুখে বৈশ্বিক ব্যবস্থা কঠিন পরীক্ষার সম্মুখীন হচ্ছে।

তিনি বলেন, গাজার মানবিক বিপর্যয় বিদ্যমান আন্তর্জাতিক ব্যবস্থার দুর্বলতাগুলোকে নগ্নভাবে প্রকাশ করেছে।

এরদোয়ান বলেন, ন্যায্য, অন্তর্ভুক্তিমূলক এবং স্থিতিশীল আন্তর্জাতিক ব্যবস্থার জন্য শক্তিশালী দ্বিপক্ষীয়, আঞ্চলিক এবং বৈশ্বিক সহযোগিতা অপরিহার্য।

সূত্র: টিআরটি ওয়ার্ল্ড

আরএ

মধ্যপ্রাচ্য ক্ষমতাধরদের প্রতিদ্বন্দ্বিতার ক্ষেত্র হওয়া উচিত নয়: জিনপিং

ইরানের বিরুদ্ধে নতুন যুদ্ধ ইসরাইলের জন্য বুমেরাং হতে পারে কেন

গাজা ও লেবানন পরিস্থিতি নিয়ে অনুভূতিহীন হয়ে পড়েছে বিশ্ব: ইরান

ইসরাইলের রাজনৈতিক গতিপথ বদলে দেওয়ার ঐতিহাসিক সুযোগ আরব জোটের

‘কয়েক দিনের মধ্যেই ইরানে পরমাণু হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র’

চীন নীতি নিয়ে হোঁচট খাচ্ছে যুক্তরাজ্য, সতর্ক করলেন এমপিরা

সৌদিতে হুথিদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা, প্রতিহতের দাবি

সবচেয়ে খারাপ পরিস্থিতির শঙ্কায় সতর্ক অবস্থানে উপসাগরীয় দেশগুলো

টানা ১০ দিনের ধ্বংসযজ্ঞ শেষে হেবরন ছাড়ল ইসরাইলি বাহিনী

ফ্রি প্যালেস্টাইন কনসার্ট শেষ করলেন শিল্পী ম্যাকলমোর