হোম > বিশ্ব

লারিজানিকে হত্যা ইরানের রাজনৈতিক ব্যবস্থাকে অস্থিতিশীল করবে না: আরাগচি

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত।

ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের প্রভাবশালী সচিব আলি লারিজানিকে ইসরাইলি বাহিনীর হত্যা ইরানের নেতৃত্বের জন্য কোনো মরণোত্তর আঘাত হবে না বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।

আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের আরাগচি বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইল এখনো বুঝতে পারেনি যে ইরানের সরকার একক কোনো ব্যক্তির ওপর নির্ভর করে না। বুধবার ভোরে তেহরানের পক্ষ থেকে লারিজানি হত্যার খবর নিশ্চিত করার পর এই সাক্ষাৎকারটি প্রচারিত হয়।

আরাগচি বলেন, ‘আমি জানি না কেন আমেরিকান এবং ইসরাইলিরা এখনো এই বিষয়টি বুঝতে পারেনি: ইসলামি প্রজাতন্ত্র ইরানের একটি শক্তিশালী রাজনৈতিক কাঠামো রয়েছে যেখানে সুপ্রতিষ্ঠিত রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক প্রতিষ্ঠান বিদ্যমান।’

তিনি আরও যোগ করেন, ‘কোনো নির্দিষ্ট ব্যক্তির উপস্থিতি বা অনুপস্থিতি এই কাঠামোর ওপর প্রভাব ফেলে না। অবশ্যই ব্যক্তিবর্গ প্রভাবশালী এবং প্রত্যেকেই নিজ নিজ ভূমিকা পালন করেন—কেউ ভালো বা কেউ মন্দ। কিন্তু আসল বিষয় হলো ইরানের রাজনৈতিক ব্যবস্থা একটি অত্যন্ত মজবুত কাঠামো।’

তিব্বতে ভূমিকম্প, তিন মিনিট পর নেপালে ভয়াবহ বন্যা—নেপথ্যে কী

নেপালের আকস্মিক বন্যায় কানাডার ২৪ নাগরিক নিখোঁজ

নেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৫৭, চলছে ব্যাপক উদ্ধার অভিযান

আলোচনা মানেই আপস নয়, মার্কিন সংলাপের সমালোচনার জবাবে গালিবাফ

পানামায় জরুরি অবস্থা, সালভাদর-হন্ডুরাসে রেড অ্যালার্ট জারি

ফরাসি নানকে হামলা, ‘মানসিক অসুস্থ’ বলে ইহুদি বসতি স্থাপনকারীকে দায়মুক্তি

পশ্চিম তীরে সহিংসতা ও গণগ্রেপ্তার বন্ধে নেতানিয়াহুকে মার্কিন সিনেটরদের কড়া বার্তা

ভারতের বিদ্রোহী ২০ তৃণমূল এমপিকে শোকজ

শিশুদের ক্ষতির অভিযোগ নিষ্পত্তিতে ১৮০০ কোটি ডলার দেবে মেটা

ট্রাম্পের ছেলেকে হত্যার হুমকি দিয়ে ইরানের ভিডিও, সতর্ক মার্কিন সিক্রেট সার্ভিস