হোম > বিশ্ব

চুক্তি লঙ্ঘনের ‘কঠোর জবাব’ দেওয়ার হুঁশিয়ারি ইরানের

আমার দেশ অনলাইন

ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিটির প্রধান ইব্রাহিম আজিজি সতর্ক করে বলেছেন, তেহরান ও ওয়াশিংটনের মধ্যে হওয়া সমঝোতা স্মারক লঙ্ঘন করা হলে ‘কঠোর জবাব’ দেওয়া হবে।

উভয় পক্ষ আরো আলোচনার প্রস্তুতি নিতে শুক্রবার আনুষ্ঠানিকভাবে চুক্তিতে স্বাক্ষর করার কথা রয়েছে।

সামাজিক মাধ্যমে করা এক পোস্টে আজিজি বলেন, ‘ইরানের দৃঢ়তা কৌশলগত পরিবর্তনে বাধ্য করেছে। যুক্তরাষ্ট্র ইরানের শর্তে আলোচনায় বসেছে।’

তিনি আরো বলেন, ‘এখন, লেবাননের বিরুদ্ধে যুদ্ধ বন্ধ করে এবং সমঝোতা স্মারকের প্রতিটি ধারা সমুন্নত রেখে ওয়াশিংটনকে তার দেওয়া প্রতিশ্রুতি প্রমাণ করতে হবে। ইরানিদের ওপর একতরফা যুদ্ধ চাপিয়ে দেওয়ার যুগ শেষ।’

সূত্র: মিডল ইস্ট আই

আরএ

ন্যাটোর বিরুদ্ধে পদক্ষেপ নিতে প্রস্তুত রাশিয়া, কঠিন পরীক্ষার মুখে ইউরোপ

ইরান যুদ্ধের প্রভাবকে ‘ভূমিকম্প’ বললেন কাতারের প্রধানমন্ত্রী

জার্মানিতে গণতন্ত্রের ভবিষ্যৎ নিয়ে নতুন আলোচনা শুরু

পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খানের ৩ বোন গ্রেপ্তার

নারী খুনিদের নিয়ে কেন এত আগ্রহ

ব্রিটেনের রাজনীতিতে আলোচনায় রিফর্ম পার্টি

আন্তর্জাতিক অপরাধ আদালতের বিরুদ্ধে ব্যাপক নিষেধাজ্ঞার প্রস্তুতি যুক্তরাষ্ট্রের

নতুন মহাসচিব নির্বাচন নিয়ে চাপে জাতিসংঘ

ইরানের সঙ্গে মধ্যপ্রাচ্যের নিরাপত্তাকাঠামো গড়ে তোলার আহ্বান কাতারের

ইয়েমেনে সরকারি বাহিনীর সঙ্গে সংঘর্ষে ৮০ হুথি যোদ্ধা নিহত