হোম > বিশ্ব

ইরানের বন্দরে ভয়াবহ বিস্ফোরণে নিহত বেড়ে ১৪

আন্তর্জাতিক ডেস্ক

ছবি: সংগৃহীত

ইরানের দক্ষিণাঞ্চলের শাহিদ রাজায়ী বন্দরে ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৪ জন নিহত ও আহত হয়েছেন ৭ শতাধিক মানুষ। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ-এর দাবি, বন্দর এলাকায় বিপজ্জনক রাসায়নিক ও পণ্যের মজুতে বিস্ফোরণের কারণ।

গতকাল শনিবার রাজধানী তেহরান থেকে এক হাজার কিলোমিটার দক্ষিণে ইরানের শাহিদ রাজায়ী বন্দরে ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ড ঘটে। বিস্ফোরণের পর হেলিকপ্টার দিয়ে পানি ছিটিয়ে আগুন নেভানোর চেষ্টা করা হয়। বিস্ফোরণের বিকট শব্দে চারপাশ কেঁপে ওঠে এবং সেখানে উপস্থিত অনেকেই এদিক-ওদিক ছিটকে পড়ে যায়। উদ্ধার কাজে ইরানের রেড ক্রিসেন্ট সদস্যরাও অংশ নেন।

ইরানের প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনার কর্মকর্তারা জানান, এ ঘটনায় অন্তত ১৪ জন নিহত ও আহত হয়েছেন ৭৫০ জনের বেশি মানুষ।

ইরানের দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার মুখপাত্র হোসেইন জাফরি শহীদ রাজায়ী বন্দরে বিস্ফোরণের জন্য রাসায়নিকের দুর্বল মজুতকে দায়ী করেছেন।

এ ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। সূত্র: আল জাজিরা

গাজায় যুদ্ধবিরতির পরও বাড়ছে প্রাণহানি

মধ্যপ্রাচ্যে তৃতীয় বিমানবাহী রণতরি পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র, আবারও যুদ্ধ শুরুর শঙ্কা

গাজায় ইসরাইলি হামলায় এক দিনে নিহত ৩ ফিলিস্তিনি

ভারতে মুসলিমদের ওপর সহিংসতা, গরু পাচারের অভিযোগে পুলিশের গুলিতে দুই যুবক নিহত

বাহরাইনে মার্কিন নাগরিকদের সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দূতাবাসের

গাজায় ত্রাণ প্রবেশে বাধা বন্ধে ইসরাইলের প্রতি চার দেশের আহ্বান

লেবাননে সিরীয় শরণার্থী শিবিরে আগুন, গৃহহীন ৭৫ পরিবার

ইহুদিবিদ্বেষ নিয়ে ইসরাইলি অভিনেত্রীর কান্না, সামাজিক মাধ্যমে তীব্র সমালোচনা

সৌদির তেল স্থাপনা থেকে বিমানবন্দর, একাধিক লক্ষ্যবস্তুতে হামলার দাবি হুথিদের

মক্কা-মদিনায় হামলার অভিযোগ নির্লজ্জ মিথ্যাচার: হুথি মুখপাত্র