হোম > বিশ্ব

আফগানিস্তান-পাকিস্তান উত্তেজনা নিরসনে মোজতবা খামেনির মধ্যস্থতার প্রস্তাব

আমার দেশ অনলাইন

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা মোজতবা খামেনি জাতির উদ্দেশে এক বার্তায় বলেছেন, জাতীয় ঐক্যই শত্রুকে পিছু হটতে বাধ্য করবে। একই সঙ্গে আঞ্চলিক দৃষ্টিকোণ থেকে পাকিস্তানের কৌশলগত গুরুত্বের কথা তুলে ধরেছেন তিনি।

খামেনি বলেছেন, ইরানের জনগণ একই সঙ্গে রোজা রাখা ও ‘সংগ্রাম’ চালিয়ে যাওয়ার মাধ্যমে অদম্য মনোবল দেখিয়েছে। তার দাবি, এর ফলে শত্রু এরই মধ্যে দুর্বল হতে শুরু করেছে।

তিনি অভিযোগ করেন, ইরানের প্রতিপক্ষরা প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক নষ্ট করার চেষ্টা করছে। বিশেষভাবে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক খারাপ করার অপচেষ্টার কথা উল্লেখ করেন। তিনি পাকিস্তানকে ইরানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দেশ বলে বর্ণনা করেন এবং দ্বিপক্ষীয় সহযোগিতা বজায় রাখা ও শক্তিশালী করার উপর জোর দেন।

পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সম্পর্ক উন্নয়নে ইরান মধ্যস্থতা করতে রাজি বলেও জানান খামেনি। তিনি বলেন, দুই প্রতিবেশী দেশের মধ্যে সংলাপ সহজ করতে এবং অঞ্চলে স্থিতিশীলতা ও সহযোগিতা বাড়াতে ইরান প্রস্তুত।

যুক্তরাষ্ট্র ও ইসরাইলকে সরাসরি ইরানের বাহ্যিক শত্রু হিসেবে উল্লেখ করে খামেনি বলেন, ইরানি জনগণের ঐক্যই এই শক্তিগুলোর উচ্চাকাঙ্ক্ষা ব্যর্থ করে দেবে। সমষ্টিগত শক্তি ও জনগণের সংহতিই শেষ পর্যন্ত শত্রুর পরিকল্পনার পরাজয় নিশ্চিত করবে বলে তিনি মনে করেন।

খামেনি আরও বলেন, ইরানি সমাজের ভেতরের ঐক্য বাহ্যিক চাপ মোকাবিলায় নির্ধারক ভূমিকা রাখছে এবং এই অভ্যন্তরীণ সংহতি আঞ্চলিক ও আন্তর্জাতিক চ্যালেঞ্জে ইরানের প্রতিক্রিয়াকে সামনে থেকে পরিচালিত করতে থাকবে।

কাতারের আমিরের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ

নির্বাচনে পরাজয়ের পর ক্ষমতা ধরে রাখতে অভ্যুত্থানের চেষ্টা নেতানিয়াহুর

মাহাথির নাকি আনোয়ার—মালয়েশিয়ার উন্নয়নে কে এগিয়ে

ট্রাম্প প্রশাসনের কর্মকাণ্ডে নজরদারি ও তদন্ত বাড়ানোর প্রস্তুতি ডেমোক্র্যাটদের

প্রথম নারী ভিপি হয়ে ইতিহাস গড়লেন মুসলিম তরুণী

যুক্তরাষ্ট্রের নতুন রাজনৈতিক বাস্তবতার সঙ্গে মানিয়ে নিতে হবে ইউক্রেনকে: জেলেনস্কি

হরমুজে মাইনের আঘাতে ২ ট্যাংকারে আগুন

কঠিন পরিস্থিতির মুখে ইসরাইল, ১০ দিনের ব্যবধানে ৪ নির্বাচনে ধাক্কা খেল নেতানিয়াহু

ইরানে হামলায় যুক্তরাষ্ট্রকে সহায়তাকারী দেশ বৈধ লক্ষ্যবস্তু হবে: আইআরজিসি

ইয়েমেনে সৌদি হামলায় শিশুসহ নিহত ৯, আহত ১৪