হোম > বিশ্ব

মাদুরোর গ্রেপ্তার নিয়ে বাজি ধরে মামলার আসামি মার্কিন সেনা

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত

গোপনীয় সামরিক তথ্য ব্যবহার করে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপহরণের বিষয়ে বাজি ধরে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে যুক্তরাষ্ট্রের স্পেশাল ফোর্সের এক সদস্যের বিরুদ্ধে মামলা করেছে মার্কিন বিচার বিভাগ। ৩৮ বছর বয়সি গ্যানন কেন ভ্যান ডাইকের বিরুদ্ধে জুয়া বা প্রেডিকশন মার্কেট থেকে চার লাখের বেশি অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ এনেছেন প্রসিকিউটররা ।

তারা বলেছেন, তিনি মার্কিন বাহিনী ভেনিজুয়েলায় ‘আক্রমণ’ করবে কি না এবং মাদুরো কখন ক্ষমতাচ্যুত হবেন— এমন বিভিন্ন বিষয়ে বাজি ধরার জন্য ১৩ বার ‘পলিমার্কেট’ নামক প্রেডিকশন মার্কেট প্ল্যাটফর্ম ব্যবহার করেছেন ভ্যান ডাইক। কর্মকর্তারা তার এই কর্মকাণ্ডকে জনবিশ্বাসের চরম লঙ্ঘন হিসেবে আখ্যা দিয়েছেন।

ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (এফবিআই) সহকারী পরিচালক জেমস সি বারনাকল জুনিয়র বলেন, ‘ভ্যান ডাইক নিজের আর্থিক লাভের জন্য গোপনীয় তথ্য ব্যবহার করে তার সহযোদ্ধাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন বলে অভিযোগ উঠেছে।’

তদন্তকারীদের মতে, ভ্যান ডাইক উত্তর ক্যারোলাইনার ফোর্ট ব্র্যাগের একজন সক্রিয় সেনাসদস্য। তিনি ‘অপারেশন অ্যাবসলিউট রিজলভ’ নামক গোপন অভিযানে যুক্ত থেকে মাদুরোকে আটকের সময় ও পদ্ধতি সম্পর্কে আগে থেকেই জানতেন। এ তথ্য গোপন রেখেই তিনি ‘পলিমার্কেট’ নামক একটি ক্রিপ্টো প্ল্যাটফর্মে মাদুরোকে আটক এবং ভেনেজুয়েলাসংক্রান্ত বিভিন্ন বিষয়ে বাজি ধরেন।

ভ্যান ডাইকের বিরুদ্ধে পণ্য বিনিময় আইন লঙ্ঘনের তিনটি অভিযোগ, ওয়্যার ফ্রডের একটি অভিযোগ এবং একটি বেআইনি আর্থিক লেনদেন পরিচালনার অভিযোগ আনা হয়েছে।

পণ্য জালিয়াতি এবং অবৈধ লেনদেনের অভিযোগে সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড হতে পারে। ওয়্যার জালিয়াতির অভিযোগে ২০ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।

সূত্র: আলজাজিরা

আরএ

শুক্রবারে ইরান-মার্কিন আলোচনা, নিশ্চিত করল সুইজারল্যান্ড

যে কারণে ভেস্তে যেতে পারে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা

বালু উত্তোলন নিয়ে বিরোধের জেরে গাড়িতে আগুন, পুড়ে ছাই ৩ জন

ইরানের সঙ্গে সমঝোতা স্মারকের পূর্ণাঙ্গ তথ্য দেখতে চান মার্কিন আইন প্রণেতারা

ফাঁকা করা হলো ফ্লোরিডার বিতর্কিত অ্যালিগেটর বন্দিশালা

হরমুজে সম্ভাব্য অভিযানের লক্ষ্যে জাহাজ পাঠাচ্ছে জার্মানি

‘আমিই বস’: জি-৭ সম্মেলনে বিশ্বনেতাদের বললেন ট্রাম্প

মোদি দেখতে দেবদূত হলেও বাস্তবে টোটাল কিলার: ট্রাম্প

দক্ষিণ লেবাননে ইসরাইলি সামরিক তৎপরতা অব্যাহত: জাতিসংঘ

বর্ণবাদের আগুনে পুড়ছে আয়ারল্যান্ড