হোম > বিশ্ব

ছয় মাসের মধ্যে সর্বোচ্চ ওঠার পর কমল তেলের দাম

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত

গত সপ্তাহে প্রায় ছয় মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ের কাছাকাছি পৌঁছানোর পর আজ সকালে আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমেছে।

বার্তা সংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, গ্রিনিচ মান সময় (জিএমটি) রাত ১২টা ১৮ মিনিটে যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেলের ফিউচার মূল্য প্রতি ব্যারেল ১ দশমিক ৬০ ডলার বা ১ দশমিক ৫৫ শতাংশ কমে ১০১ দশমিক ৬৭ ডলারে দাঁড়িয়েছে। একই সময়ে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১ দশমিক ৫৬ ডলার বা ১ দশমিক ৩৪ শতাংশ কমে ১১৫ দশমিক ১৬ ডলারে নেমে এসেছে।

এর আগে, সৌদি আরবে হুথিদের হামলার ঘটনায় জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ বাড়লে গত শুক্রবার তেলের দাম প্রায় ৩ ডলার বেড়ে লেনদেন শেষ হয়। সপ্তাহজুড়ে ব্রেন্ট ক্রুডের দাম ৬ শতাংশ বেড়েছিল। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম বেড়েছিল ২ দশমিক ৩ শতাংশ।

সূত্র: আলজাজিরা

আরএ

সৌদির তেল স্থাপনায় ফের হামলা হুথিদের

রিয়াদের কিং খালিদ বিমানবন্দরে ফের হামলা হুথিদের

রাজপথে আন্দোলন নাকি সরকারের সঙ্গে আলোচনাÑ কোনটি বেছে নিচ্ছে ইমরান খানের দল

হুথিদের সুড়ঙ্গ ও ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র ধ্বংসের দাবি সৌদি জোটের

মার্কিন সহায়তায় হরমুজ দিয়ে ১৫০ কোটি ব্যারেলের বেশি তেল রপ্তানি উপসাগরীয় দেশগুলোর

নেতানিয়াহু বিদায় নিলেই কি শান্তি ফিরবে মধ্যপ্রাচ্যে

সিনেটর প্রার্থী আল-সাইয়েদকে ‘জিহাদি’ আখ্যা দিলেন ট্রাম্প

কতটা ভয়ংকর ঘূর্ণিঝড় অর্ণব, কবে-কোথায় আঘাত হানবে

লুলার জয়ে বিশ্বনেতাদের অভিনন্দন, ভোট বাতিলের দাবি বলসোনারোর

ইমরান খানকে ইসলামাবাদের নতুন কারাগারে স্থানান্তরের পরিকল্পনা