হোম > বিশ্ব

গাজাগামী গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় ইসরাইলের অভিযান

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত

অবরুদ্ধ গাজার উদ্দেশে যাত্রা করা ত্রাণবাহী নৌবহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় অভিযান চালিয়েছে ইসরাইলি বাহিনী। আয়োজকরা জানান, ভূমধ্যসাগরের মাঝখানে আন্তর্জাতিক জলসীমায় মানবিক ত্রাণবাহী নৌবহরটিকে থামিয়ে দেওয়া হয়। ড্রোন, যোগাযোগ ব্যবস্থা ব্যাহতকারী প্রযুক্তি এবং সশস্ত্র অভিযানকারী দল ব্যবহার করে গ্লোবাল সুমুদ ফ্লোটিলার নৌযানলোকে আটক করে ইসরাইল।

গ্লোবাল সুমুদ ফ্লোটিলা সহায়তা মিশন বৃহস্পতিবার জানিয়েছে, ‘ইসরাইলের পরিচয় দেওয়া সামরিক স্পিডবোটগুলো লেজার এবং সেমি-অটোমেটিক অ্যাসল্ট অস্ত্র তাক করে আমাদের নৌযানগুলোর দিকে আসতে থাকে এবং হাঁটু গেড়ে বসতে নির্দেশ দেয়।’

ফ্লোটিলাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্টে বলেছে, ‘ইসরাইলি সামরিক নৌকাগুলো আন্তর্জাতিক জলসীমায় অবৈধভাবে ফ্লোটিলাটিকে ঘিরে ফেলেছে এবং অপহরণ ও সহিংসতার হুমকি দিয়েছে।’

১১টি নৌযানের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। ইসরাইলি গণমাধ্যম দাবি করেছে যে সাতটি নৌকা আটক করা হয়েছে।

ইসরাইলের গণমাধ্যমের খবরে বলা হয়, গাজার দিকে অগ্রসর হওয়া ত্রাণবাহী নৌযানগুলোর নিয়ন্ত্রণ নেওয়া শুরু করেছে ইসরাইল। গ্রিক দ্বীপ ক্রিটের কাছে ফ্লোটিলার ৫৮টি নৌযানের মধ্যে সাতটি আটক করা হয়েছে।

জাতিসংঘে নিযুক্ত ইসরেইলের রাষ্ট্রদূত ড্যানি ড্যানন সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্টে বলেন, ফ্লোটিলাটিকে ‘আমাদের এলাকায় পৌঁছানোর আগেই থামিয়ে দেওয়া হয়েছে।’

গ্লোবাল সুমুদ ফ্লোটিলার মুখপাত্র গুর সাবার তাদের নৌবহরে অভিযানকে ‘আন্তর্জাতিক জলসীমায় নিরস্ত্র বেসামরিক নৌযানের ওপর একটি সরাসরি হামলা’ হিসেবে বর্ণনা করেছেন।

সূত্র: আল জাজিরা

আরএ

শর্ত না মানলে ইরানের বিরুদ্ধে আবারো নৌ-অবরোধ: হেগসেথ

কলকাতাজুড়ে পচা ডিমের নজিরবিহীন চাহিদা, কারণ শুনলে অবাক হবেন

ইরানের সঙ্গে চুক্তির সমালোচকদের ‘নির্বোধ’ বললেন ট্রাম্প

বার্ড ফ্লুতে অ্যান্টার্কটিক দ্বীপে ১৩ হাজারের বেশি সিল শাবকের মৃত্যু

সীমান্তে কাঁটাতারের বেড়া কীভাবে দেওয়া হবে

যুক্তরাজ্যে ভাগ্য নির্ধারণী নির্বাচনে জয় চাইছেন স্টারমারের প্রতিদ্বন্দ্বী

ক্ষেপণাস্ত্র শুধু ছোড়ার জন্য, আলোচনার জন্য নয়: ইরান

মস্কোতে ইউক্রেনের ‘বৃহৎ’ ড্রোন হামলা

একতরফা যুদ্ধবিরতি মেনে নেবে না হিজবুল্লাহ

ওয়াশিংটনের পক্ষ থেকে বড় প্রতিশ্রুতি ইরানকে