হোম > বিশ্ব

নেতানিয়াহুর পদত্যাগ দাবিতে ইসরাইলজুড়ে বিক্ষোভ

আমার দেশ অনলাইন

নেতানিয়াহু সরকারের পদত্যাগের দাবিতে তেল আবিবসহ ইসরাইলের বিভিন্ন শহরে ব্যাপক বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। সরকারের পদত্যাগ এবং ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার ঘটনা তদন্তে আনুষ্ঠানিক কমিশন গঠনের দাবি জানিয়েছেন বিক্ষোভকারীরা।

তেল আবিবের হাবিমা স্কয়ার ছিল বিক্ষোভের মূল কেন্দ্রবিন্দু। সেখানে কড়া পুলিশি পাহারার মধ্যে জড়ো হয় হাজার হাজার মানুষ।

বিক্ষোভকারীরা গাজা উপত্যকায় আটক বন্দিদের প্রতি সরকারের আচরণের সমালোচনা করে স্লোগান দেন।

জেরুজালেমেও শত শত মানুষ বিক্ষোভ প্রদর্শন করে। অন্যদিকে হাইফার হোরেভ সেন্টারে প্রায় এক হাজার বিক্ষোভকারী জড়ো হয়েছিলেন। এছাড়া দেশটির অন্যান্য এলাকায়ও বিক্ষোভের খবর পাওয়া গেছে।

৭ অক্টোবরের হামলার বিষয়ে একটি রাষ্ট্রীয় তদন্ত কমিশন গঠন করতে অস্বীকার করেছেন নেতানিয়াহু।

আন্তর্জাতিক অপরাধ আদালত ২০২৪ সালের নভেম্বরে গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের জন্য নেতানিয়াহু ও তার তৎকালীন প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।

সূত্র: আনাদোলু

আরএ

কলকাতাজুড়ে পচা ডিমের নজিরবিহীন চাহিদা, কারণ শুনলে অবাক হবেন

ইরানের সঙ্গে চুক্তির সমালোচকদের ‘নির্বোধ’ বললেন ট্রাম্প

বার্ড ফ্লুতে অ্যান্টার্কটিক দ্বীপে ১৩ হাজারের বেশি সিল শাবকের মৃত্যু

সীমান্তে কাঁটাতারের বেড়া কীভাবে দেওয়া হবে

যুক্তরাজ্যে ভাগ্য নির্ধারণী নির্বাচনে জয় চাইছেন স্টারমারের প্রতিদ্বন্দ্বী

ক্ষেপণাস্ত্র শুধু ছোড়ার জন্য, আলোচনার জন্য নয়: ইরান

মস্কোতে ইউক্রেনের ‘বৃহৎ’ ড্রোন হামলা

একতরফা যুদ্ধবিরতি মেনে নেবে না হিজবুল্লাহ

ওয়াশিংটনের পক্ষ থেকে বড় প্রতিশ্রুতি ইরানকে

ইরান চুক্তির সমালোচনাকারীরা হিংসুটে, বাজে অথবা বোকা: ট্রাম্প