হোম > বিশ্ব

ভেনেজুয়েলায় মার্কিন অভিযান নিয়ে জাতিসংঘ মহাসচিবের উদ্বেগ

গাজী শাহনেওয়াজ ও সাইদুর রহমান রুমী

ছবি: সিএনএন

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ও তার স্ত্রীকে তুলে নেওয়ার ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। তিনি বলেন, এই অভিযান পুরো অঞ্চলে উদ্বেগজনক প্রভাব ফেলবে। জাতিসংঘ মহাসচিবের একজন মুখপাত্র এক বিবৃতিতে এ কথা জানান। খবর সিএনএনের।

বিবৃতিতে বলা হয়, ভেনেজুয়েলায় অভিযান একটি বিপজ্জনক নজির তৈরি করেছে। জাতিসংঘ সনদসহ আন্তর্জাতিক আইনের প্রতি পূর্ণ শ্রদ্ধা প্রদর্শন করার ওপর জোর দিয়েছেন মহাসচিব। আন্তর্জাতিক আইনের প্রতি সম্মান দেখানো হয়নি বলে তিনি গভীরভাবে উদ্বিগ্ন।

তিনি ভেনেজুয়েলাকে মানবাধিকার এবং আইনের শাসনের প্রতি শ্রদ্ধা রেখে সংলাপে যোগদানের আহ্বান জানিয়েছেন।

রাশিয়া ও চীনের সমর্থনে সোমবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের একটি জরুরি বৈঠক আহ্বান করেছে কলম্বিয়া।

এদিকে, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে বহনকারী উড়োজাহাজ যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটি থেকে প্রায় ৭০ কিলোমিটার দূরে অবস্থিত স্টুয়ার্ট এয়ার ন্যাশনাল গার্ড বিমানঘাঁটিতে অবতরণ করেছে। যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলীয় সময় অনুযায়ী শনিবার বিকেল ৫টার দিকে বিমানটি সেখানে পৌঁছায়।

সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, বিমানঘাঁটিতে অবতরণের পর মাদুরোকে হেলিকপ্টারে করে ম্যানহাটনের ওয়েস্টসাইড হেলিপোর্টে নেওয়া হয়। সেখান থেকে তাকে যুক্তরাষ্ট্রের মাদক নিয়ন্ত্রণ সংস্থার সদর দপ্তরে নেওয়ার কথা রয়েছে, যেখানে প্রাথমিক আইনি প্রক্রিয়া সম্পন্ন হবে। এরপর তাকে ব্রুকলিনের কারাগারে পাঠানোর পরিকল্পনা রয়েছে।

আরএ/এসআই

বেআইনি কর্মকাণ্ডের অভিযোগ, ফরাসি ভাষা শিক্ষা কেন্দ্র বন্ধ করল ইরান

ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের কণ্ঠে ‘ফিলিস্তিন মুক্ত হোক’ স্লোগান

ইরাকে মার্কিন সেনাদের অবস্থান করা বিমানবন্দরের কাছে বিস্ফোরণ

ইরানে হামলা হলে মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলার হুঁশিয়ারি

ইরান নিয়ে ট্রাম্পের হুঁশিয়ারি, বললেন—বড় কিছু ঘটতে যাচ্ছে

চীনের তীব্র সমালোচক ট্রাম্প কেন শি জিনপিংকে লালগালিচা সংবর্ধনা দিচ্ছেন

ইতালির স্কুলে বোরকা-হিজাব নিষিদ্ধের উদ্যোগ

হুথির হামলায় যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত, লোহিত সাগরে মিশন বাড়াতে চায় ইতালি

যুক্তরাষ্ট্রকে চাপে রাখতে ২ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

গুগল-অ্যানথ্রপিকসহ ৪ এআই প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা