হোম > বিশ্ব

যুদ্ধের প্রভাব: দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সর্বোচ্চ ইরানের মুদ্রাস্ফিতি

আমার দেশ অনলাইন

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে চলমান যুদ্ধের মারাত্মক প্রভাবে ইরানে বার্ষিক মুদ্রাস্ফীতি প্রায় ৮৯ শতাংশে পৌঁছেছে, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে সর্বোচ্চ। অব্যাহত সংঘাত, আন্তর্জাতিক নিষেধাজ্ঞা ও রিয়ালের রেকর্ড দরপতনের কারণে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় আকাশ ছুঁয়েছে।

ইরানের পরিসংখ্যান কেন্দ্রের তথ্য অনুযায়ী, জুন মাসে দেশটির মুদ্রাস্ফীতির হার তীব্রভাবে বেড়ে বার্ষিক ৮৮.৬ শতাংশে পৌঁছেছে। এই বৃদ্ধির কারণ হিসেবে সাম্প্রতিক যুদ্ধের অর্থনৈতিক প্রভাবকে উল্লেখ করা হয়েছে।

সরকারি সংস্থাটি জানিয়েছে, এই যুদ্ধের কারণে গত বছরের একই সময়ের তুলনায় খাদ্যপণ্যের দাম দ্বিগুণেরও বেশি বেড়েছে।

রুটি ও শস্যের দাম প্রায় ১৩৮ দশমিক ৮ শতাংশ, ডিম ও দুগ্ধজাত পণ্যের দাম ১৫১ দশমিক ৯ শতাংশ এবং ‘রেড মিট’ ও মুরগির দাম বেড়েছে ১৭৮ দশমিক ২ শতাংশ।

হু হু করে বাড়া দামের কারণে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা তলানিতে ঠেকেছে। সাধারণ মানুষের জন্য ‘রেড মিট’ কেনা রীতিমতো স্বপ্নের মতো হয়ে দাঁড়িয়েছে।

যুদ্ধ পরিস্থিতির কারণে লাখ লাখ মানুষ চাকরি হারিয়েছেন বা কাজ বন্ধ রাখতে বাধ্য হয়েছেন। মার্কিন নৌ অবরোধ এবং তেল রপ্তানিতে বাধার কারণে রিয়াল মুদ্রাটি বড় ধরনের চাপের মুখে পড়েছে।

সূত্র: মিডল ইস্ট আই

আরএ

ছেলেকে হত্যার চেষ্টা করেছিল ইরান, দাবি নেতানিয়াহুর

ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত বন্ধে পাকিস্তানের নতুন উদ্যোগ

সবচেয়ে ব্যয়বহুল নির্বাচন যুক্তরাষ্ট্রে, রাজনৈতিক অর্থের দাপট কেন

৭ বছর পর ভারত সফরে শি জিনপিং

সিরিয়াকে সন্ত্রাসের মদতদাতা রাষ্ট্রের তালিকা থেকে বাদ দিল যুক্তরাষ্ট্র

ইরানের ওপর ‘অর্থনৈতিক ডি-ডে’ নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্র ও ট্রাম্পকে বিপদে ফেলতে পারে কানাডা

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল কমে যাওয়া নজিরবিহীন

ইউক্রেনকে নিজস্ব অস্ত্র তৈরিতে সহায়তা দিচ্ছে ব্রিটেন

পৃথিবীর অতিরিক্ত তাপের ৯০ শতাংশেরও বেশি শোষণ করে সমুদ্র