হোম > বিশ্ব

যুক্তরাষ্ট্র হামলা করলে মার্কিন সামরিক ঘাঁটি ও জাহাজে আঘাত হানবে ইরান

গাজী শাহনেওয়াজ ও সাইদুর রহমান রুমী

চলমান বিক্ষোভের মধ্যে যুক্তরাষ্ট্র নতুন করে সামরিক হামলা চালালে কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরান। যুক্তরাষ্ট্র যদি নতুন করে হামলা চালায়, তাহলে ইরান মার্কিন সামরিক ঘাঁটি ও নৌযানকে লক্ষ্যবস্তুতে পরিণত করবে—এমন হুঁশিয়ারি দিয়েছেন দেশটির সংসদ স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ।

রোববার সংসদে দেওয়া বক্তব্যে গালিবাফ বলেন, “যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে যদি কোনো সামরিক হামলা হয়, তাহলে দখলকৃত ভূখণ্ড এবং যুক্তরাষ্ট্রের সামরিক ও নৌপরিবহন কেন্দ্রগুলো আমাদের বৈধ লক্ষ্য হবে।” রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত ওই বক্তব্যে তিনি পরোক্ষভাবে ইসরাইলের কথাও উল্লেখ করেন।

গালিবাফের এই মন্তব্য এমন এক সময়ে এলো, যখন ইরানে সরকারবিরোধী বিক্ষোভ চলছে এবং আঞ্চলিক উত্তেজনা তীব্র আকার ধারণ করেছে। বিশ্লেষকদের মতে, এই বক্তব্য যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের প্রতি কড়া বার্তা হিসেবে দেখা হচ্ছে এবং পরিস্থিতি আরও উত্তপ্ত হওয়ার আশঙ্কা তৈরি করছে।

এসআরেএসআই

পোল্যান্ডের ক্রাকো শহরে প্রকাশ্যে গুলিতে নিহত ৫

মোদি সরকারের আমলে ভারতে নিপীড়নের শিকার ২০ কোটি মুসলিম: সোনিয়া গান্ধী

হাবিবি নামে রাজনৈতিক অ্যাকশন কমিটি গড়লেন আবদুল আল-সাইয়েদ

হরমুজ প্রণালি দিয়ে তেল রপ্তানি বন্ধ, ইরাকের ৬ হাজার কোটি ডলারের ক্ষতি

আমার সব সময় মনে হতো, এরপরই খুন করা হবে রাজিবকে

ভারত মহাসাগরে বাড়ছে চীনের আধিপত্য, বহরে ৪০০-এর বেশি রণতরী

‘মুসলিম ব্রাদারহুড’ নিয়ে রসিকতা করে যা বললেন আবদুল আল-সাইয়েদ

নিউজিল্যান্ডে মাওরিদের জন্য আলাদা ভোটার তালিকা, যেভাবে কাজ করে নির্বাচনি ব্যবস্থা

দরজার কাছে দাঁড়ানো নিয়ে মারামারি, চলন্ত ট্রেনে থেকে পড়ে গেলেন যাত্রী

দূষণে বিশ্বের শীর্ষে দিল্লি, দীপাবলির আতশবাজিতে পরিস্থিতি আরো অবনতির শঙ্কা