হোম > বিশ্ব

বাজেট দ্বন্দ্বে তহবিল বন্ধ, অনির্দিষ্টকালের শাটডাউনে যুক্তরাষ্ট্র

আতিকুর রহমান নগরী

বাজেট নিয়ে দ্বন্দ্বের কারণে অনির্দিষ্টকালের জন্য শাটডাউনের কবলে পড়েছে ডেনাল্ড ট্রাম্প প্রশাসন। বুধবার প্রথম প্রহর থেকেই কার্যত অচল হয়ে পেড়েছে ট্রাম্প প্রশাসন। বার্তাসংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এতথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, সরকারি তহবিলের মেয়াদ শেষ হওয়ার আগে বাজেটের অস্থায়ী বিল পাস করতে ব্যর্থ হয়েছে মার্কিন সিনেট। ২০১৮ সালের পর আবারও এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে যুক্তরাষ্ট্রে।

কংগ্রেসের বাজেট নিয়ে দুই প্রধান রাজনৈতিক দল- রিপাবলিকান এবং ডেমোক্রেটদের দ্বন্দ্বকে দায়ী করা হয়। মঙ্গলবার ডেমোক্রেট সমর্থিত সরকারি ব্যয় বাড়ানোর প্রস্তাবে ৬০ ভোটের প্রয়োজন থাকলেও ৪৭–৫৩ ভোটে প্রত্যাখ্যাত হয় বিলটি।

অপ্রয়োজনীয় কর্মসূচি বন্ধ করার জন্য সরকারি খরচ কাটছাঁট করতে হবে। এজন্য বহু মানুষকে চাকরিচ্যুত করা হতে পারে। বন্ধ হয়ে যাবে জরুরি গুরুত্বপূর্ণ সরকারি সেবা।

প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদে যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ ৩৫ দিনের শাটডাউন চলে।

বেআইনি কর্মকাণ্ডের অভিযোগ, ফরাসি ভাষা শিক্ষা কেন্দ্র বন্ধ করল ইরান

ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের কণ্ঠে ‘ফিলিস্তিন মুক্ত হোক’ স্লোগান

ইরাকে মার্কিন সেনাদের অবস্থান করা বিমানবন্দরের কাছে বিস্ফোরণ

ইরানে হামলা হলে মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলার হুঁশিয়ারি

ইরান নিয়ে ট্রাম্পের হুঁশিয়ারি, বললেন—বড় কিছু ঘটতে যাচ্ছে

চীনের তীব্র সমালোচক ট্রাম্প কেন শি জিনপিংকে লালগালিচা সংবর্ধনা দিচ্ছেন

ইতালির স্কুলে বোরকা-হিজাব নিষিদ্ধের উদ্যোগ

হুথির হামলায় যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত, লোহিত সাগরে মিশন বাড়াতে চায় ইতালি

যুক্তরাষ্ট্রকে চাপে রাখতে ২ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

গুগল-অ্যানথ্রপিকসহ ৪ এআই প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা