হোম > বিশ্ব

জাতিসংঘের বিশেষ দূত আলবানিজকে কোস্টা রিকায় প্রবেশে বাধা

আমার দেশ অনলাইন

ফ্রান্সেস্কা আলবানিজ। ছবি: সংগৃহীত

‘সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ততার’ অভিযোগে ফিলিস্তিনে জাতিসংঘের বিশেষ দূত ফ্রান্সেস্কা আলবানিজকে কোস্টা রিকায় প্রবেশ করতে দেওয়া হয়নি। কোস্টা রিকার অভিবাসন কর্তৃপক্ষের মহাপরিচালক ওমার বাদিলা জানিয়েছেন, আলবানিজকে প্রবেশ করতে না দেওয়ার কারণ হলো, ‘সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে তার বিরুদ্ধে একটি আন্তর্জাতিক সতর্কতা (ইন্টারন্যাশনাল অ্যালার্ট) জারি রয়েছে।’

তিনি আরো বলেন, ‘আমি আশা করি, এটি সব ধরনের সন্দেহের অবসান ঘটাবে এবং জাতীয় নিরাপত্তার জন্য এই নারী কতটা হুমকি, তা স্পষ্ট করবে।’

আলবানিজ এই ঘটনাকে ‘লজ্জাজনক’ বলে অভিহিত করে বলেছেন, যা ঘটেছে তা অত্যন্ত দুঃখজনক।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের গবেষণা, অ্যাডভোকেসি, নীতি ও প্রচারণা বিষয়ক জ্যেষ্ঠ পরিচালক এরিকা গুয়েভারা রোসাস সামাজিকমাধ্যম এক্সে দেওয়া পোস্টে লেখেন, আলবানিজকে কোস্টা রিকায় প্রবেশ করতে না দেওয়া একটি ‘মারাত্মক ঘটনা’। তিনি আরো বলেন, জাতিসংঘের একজন বিশেষজ্ঞের কণ্ঠ রোধ করলেই সত্যকে চাপা দেওয়া যাবে না।

ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরাইলের মানবাধিকার লঙ্ঘন ও অপরাধের নথিপত্র তৈরির কাজের জন্য আলবানিজকে যুক্তরাষ্ট্র ও ইসরাইলি কর্মকর্তাদের পক্ষ থেকে দীর্ঘ সময় ধরে চাপের মুখে পড়তে হয়েছে।

এর আগে ওয়াশিংটন তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল, যার ফলে তিনি ব্যাংকিং পরিষেবা ব্যবহারের সুযোগ হারিয়েছেন এবং যুক্তরাষ্ট্রের কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের পক্ষে তার সাথে ব্যবসায়িক লেনদেন করা নিষিদ্ধ হয়েছে।

সূত্র: আলজাজিরা

আরএ

তিন সপ্তাহ দরপতনের পর বাড়ছে জ্বালানি তেলের দাম

সৌদি-পাকিস্তানের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি অনুমোদন করলেন এরদোয়ান

স্পেনে নির্বাচনে ক্ষমতায় আসতে পারে উগ্র ডানপন্থিরা

অর্থায়ন বন্ধ হলে কি ইরান যুদ্ধ চালিয়ে যেতে পারবেন ট্রাম্প

পাকিস্তান-বাংলাদেশের সম্পর্ক ঐতিহাসিক, সাংস্কৃতিক ও ভ্রাতৃপ্রতিম

‘গাজা যুদ্ধে অ্যামাজন-গুগলের ওপর নির্ভরশীল ইসরাইল’

আইআরজিসির সঙ্গে সংশ্লিষ্ট ২ ব্যক্তির ওপর অস্ট্রেলিয়ার নিষেধাজ্ঞা

পুতিন ও জেলেনস্কি একে অপরকে ঘৃণা করেন: ট্রাম্প

মধ্যপ্রাচ্যে সেনা মোতায়েনের পরিকল্পনা নেই দক্ষিণ কোরিয়ার

নাইজারে সশস্ত্র হামলায় ন্যাশনাল গার্ডের ১৩ সদস্য নিহত