হোম > বিশ্ব

বঙ্গোপসাগর ও আন্দামানে শক্তিশালী ভূমিকম্প

আতিকুর রহমান নগরী

ফাইল ছবি

বঙ্গোপসাগর এবং ভারতের আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জে ২২ মিনিটের ব্যবধানে দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। বঙ্গোপসাগরে সোমবার রাত ১১টা ৫০ মিনিটে ৬ দশমিক ৩ মাত্রার অনুভূত হয়। আর সোমবার রাত ১২টা ১২ মিনিটে আঘাত হানে নিকোবর দ্বীপপুঞ্জে। মঙ্গলবার টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

ভারতের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা সংস্থা ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি এক বিবৃতিতে এসব তথ্য জানায়। ভূমিকম্প দুটির উৎপত্তিস্থল ছিল সাগরের তলদেশে প্রায় ১০ কিলোমিটার গভীরে।

এ ঘটনায় এখন পর্যন্ত কোনো ধরনের প্রাণহানি বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। সুনামির সতর্কতাও জারি করা হয়নি।

উপকূলীয় এলাকা ও দ্বীপগুলোতে ভূমিকম্পের প্রভাব মূল্যায়ন করা হচ্ছে।

আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জ হচ্ছে ভারতের কেন্দ্রীয় সরকার শাসিত আটটি অঞ্চলের একটি। বঙ্গোপসাগর ও আন্দামান সাগরের সংযোগস্থলে অবস্থিত এই দ্বীপপুঞ্জ ৫৭২টি ছোট-বড় দ্বীপ নিয়ে গঠিত হলেও মাত্র ৩৮টিতে মানুষের বসবাস রয়েছে।

ভৌগলিকভাবে অঞ্চলটি অত্যন্ত ভূমিকম্পপ্রবণ এলাকায় অবস্থিত। এর ফলে এখানে ঘন ঘন ভূমিকম্প ও সুনামির ঝুঁকি থাকে। উল্লেখ্য, দক্ষিণ এশিয়ার একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি অবস্থিত আন্দামানের ব্যারেন দ্বীপে।

আরএ

হুথিদের ঠেকাতে ব্যর্থ হয়ে বাব আল-মান্দেব থেকে পিছু হটল সৌদি সমর্থিত ইয়েমেনি বাহিনী

নেতানিয়াহুকে নিয়ে আত্মজীবনীতে যে বিস্ফোরক তথ্য দিলেন বাইডেন

হরমুজে মাইনের আঘাত, ২০ লাখ ব্যারেল তেলসহ ডুবল সুপারট্যাংকার

সৌদিতে এক সপ্তাহে ১২ হাজার গ্রেপ্তার, দেশে ফেরত সাড়ে ১১ হাজার

এক দিনে স্পেন পৌঁছালেন ১৫০০ অভিবাসী

ভারতের অধিকারকর্মী সোনম ওয়াংচুক ৬০ দিনের জন্য গৃহবন্দি

ইরানে গ্যাস পরিশোধনাগারের বাস দুর্ঘটনা, ১২ কর্মী নিহত

ইসরাইলের ওপর কতটা প্রভাব ফেলবে রোহিঙ্গা গণহত্যার রায়

মালয়েশিয়ার রাজনীতিতে চাপে পাকাতান হারাপান, মালয় জাতীয়তাবাদী শক্তির সমর্থন বাড়ছে

নির্বাচনে ট্রাম্পের হারে চাঙা হতে পারে দুবাই-আবুধাবির আবাসন বাজার