হোম > বিশ্ব

আন্তর্জাতিক শান্তি বজায় রাখার দায়িত্ব রয়েছে রাশিয়া-চীন ও যুক্তরাষ্ট্রের: পুতিন

আমার দেশ অনলাইন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (ডানে), চীনের প্রেসিডেন্ট শি জিনপিং (মাঝে) ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (বামে)। ছবি-সংগুহীত

চীনের শেনজেনে এশিয়া-প্যাসিফিক অর্থনৈতিক সহযোগিতা (এপেক) সম্মেলনের ফাঁকে বৈঠকে বসেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বিশ্বের তিন প্রধান পারমাণবিক শক্তিধর দেশের নেতাদের এই ত্রিপক্ষীয় বৈঠকে বিশ্বশান্তি, পারমাণবিক অস্ত্রের বিস্তার কমানো এবং আন্তর্জাতিক নিরাপত্তা নিয়ে আলোচনা হয়েছে।

বৈঠকের শুরুতে ট্রাম্প বলেন, ‘আমরা সত্যিই ইতিহাস তৈরি করছি।’ তার ভাষ্য, পৃথিবীতে পারমাণবিক অস্ত্রের সংখ্যা কমানো এবং এসব অস্ত্র ব্যবহারের ঝুঁকি হ্রাসের বিষয়ে আলোচনার জন্য যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীন বিশেষ অবস্থানে রয়েছে। তিন দেশের একসঙ্গে কাজ করার সক্ষমতা রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

শি জিনপিং বলেন, ‘আমরা বিশ্বশান্তি এগিয়ে নেওয়ার বিষয় নিয়ে আলোচনা করব।’ তার মতে, বড় শক্তিগুলোর মধ্যে সহযোগিতা ও ইতিবাচক সম্পর্ক বৈশ্বিক স্থিতিশীলতার জন্য গুরুত্বপূর্ণ।

অন্যদিকে পুতিন দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রসঙ্গ টেনে বলেন, যুদ্ধের বিজয়ী দেশ হিসেবে রাশিয়া, চীন ও যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক শান্তি বজায় রাখার যৌথ দায়িত্ব রয়েছে।

বৈঠকের আগে ট্রাম্প বলেছিলেন, পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণের পাশাপাশি ইউক্রেন ও ইরানের যুদ্ধ পরিস্থিতি নিয়েও আলোচনা করতে চান তিনি। তবে তিন নেতার আলোচনায় ঠিক কোন কোন বিষয়ে সমঝোতা হয়েছে, সে বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানানো হয়নি।

বৈঠকটিকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হলেও বড় কোনো চুক্তি বা তাৎক্ষণিক অগ্রগতির বিষয়ে প্রত্যাশা কম। ইউক্রেন যুদ্ধ, ইরান পরিস্থিতি, বাণিজ্য ও পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণে তিন দেশের অবস্থানের মধ্যে উল্লেখযোগ্য পার্থক্য রয়েছে বলে বিশ্লেষকদের ধারণা।

সূত্র: অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) ও আলজাজিরা

নৃশংসতার অভিযোগ তদন্তে অসহযোগিতা করেছে মিয়ানমার: আইসিজের বিচারক

পরাশক্তিগুলোকে একে অপরের ‘রেড লাইন’ অতিক্রম করা উচিত নয়: শি জিনপিং

আইসিজিতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় পড়া শুরু

সুযোগ ফিরিয়ে দিলে শান্তি আসে নাÑত্রিপক্ষীয় বৈঠকে শুরুতেই ট্রাম্প

শেনজেনে ট্রাম্প-শি-পুতিনের ঐতিহাসিক ত্রিপক্ষীয় বৈঠক শুরু

ভেনেজুয়েলার অভিবাসীদের সুরক্ষা বাতিল করতে আবারও সুপ্রিম কোর্টে ট্রাম্প প্রশাসন

আইসিজের রায়ের অপেক্ষায় কক্সবাজারের রোহিঙ্গারা

ভাইরাল ভিডিও যেভাবে বদলে দিল ২ বছরের শিশুর জীবন

ক্ষমতা ধরে রাখতে মরিয়া নেতানিয়াহু, ইসরাইলে রাজনৈতিক সহিংসতার শঙ্কা

আগামী ৪ দশকে ভারত হবে দ্বিতীয় বৃহত্তম মুসলিম জনসংখ্যার দেশ