হোম > বিশ্ব

ইয়েমেনে যুক্তরাষ্ট্রের হামলায় নিহত বেড়ে ৫৩

আন্তর্জাতিক ডেস্ক

ছবি: সংগৃহীত

ইয়েমেনে যুক্তরাষ্ট্রের বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ জনে দাঁড়িয়েছে। তাদের মধ্যে শিশু ও নারী রয়েছে। দেশটির হুতি যোদ্ধাদের অবস্থান লক্ষ্য করে শনিবার এ হামলা শুরু করে যুক্তরাষ্ট্র। এতে প্রাণহানির এ ঘটনা ঘটে। হুথি বিদ্রোহীরা বলেছে, মার্কিন হামলার জবাবে ‘বড় ধরনের প্রতিশোধ’ নেবে তারা।

হুথি পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আনিস আসবাহি রোববার নিশ্চিত করেছেন, গত শনিবারের হামলায় মৃতের সংখ্যা বেড়ে ৫৩ জনে দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে ৫ শিশু ও দুই নারী রয়েছেন। হামলায় আহত হয়েছেন আরও ৯৮ জন।

হুথি সামরিক বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি জানিয়েছেন, তারা যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ইউএসএস হ্যারি এস ট্রুম্যান এবং এর যুদ্ধজাহাজ লক্ষ্য করে ১৮টি ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং একটি ড্রোন নিক্ষেপ করেছে। তবে যুক্তরাষ্ট্র এখনো হুথিদের এই দাবি নিয়ে কোনো মন্তব্য করেনি। যুক্তরাষ্ট্র ইয়েমেনের বিভিন্ন স্থানে ৪৭টির বেশি হামলা চালিয়েছে।

হুথি নেতা আবদুল মালিক আল-হুথি এক টেলিভিশন ভাষণে বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এই অঞ্চলে তাদের আধিপত্য চাপিয়ে দিতে চায়। আমরা ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে তাদের বিরুদ্ধে প্রতিশোধ নেবো এবং তাদের যুদ্ধজাহাজকে লক্ষ্যবস্তু করবো। ইসরায়েল যদি গাজার জন্য মানবিক সহায়তা প্রবেশের অনুমতি না দেয়, তবে তারা ইসরায়েলি জাহাজগুলোকেও লক্ষ্যবস্তু করবে।

ট্রাম্পের ‘অপরিসীম প্রাণঘাতী শক্তি’ ব্যবহারের হুঁশিয়ারি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, হুথিদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ‘অপরিসীম প্রাণঘাতী শক্তি’ প্রয়োগ করবে, যতক্ষণ না তারা লোহিত সাগরে জাহাজে হামলা বন্ধ করে। সূত্র: আল-জাজিরা

মক্কা-মদিনায় হামলার অভিযোগ নির্লজ্জ মিথ্যাচার: হুথি মুখপাত্র

হুথিদের ঠেকাতে ব্যর্থ হয়ে বাব আল-মান্দেব থেকে পিছু হটল সৌদি সমর্থিত ইয়েমেনি বাহিনী

নেতানিয়াহুকে নিয়ে আত্মজীবনীতে যে বিস্ফোরক তথ্য দিলেন বাইডেন

হরমুজে মাইনের আঘাত, ২০ লাখ ব্যারেল তেলসহ ডুবল সুপারট্যাংকার

সৌদিতে এক সপ্তাহে ১২ হাজার গ্রেপ্তার, দেশে ফেরত সাড়ে ১১ হাজার

এক দিনে স্পেন পৌঁছালেন ১৫০০ অভিবাসী

ভারতের অধিকারকর্মী সোনম ওয়াংচুক ৬০ দিনের জন্য গৃহবন্দি

ইরানে গ্যাস পরিশোধনাগারের বাস দুর্ঘটনা, ১২ কর্মী নিহত

ইসরাইলের ওপর কতটা প্রভাব ফেলবে রোহিঙ্গা গণহত্যার রায়

মালয়েশিয়ার রাজনীতিতে চাপে পাকাতান হারাপান, মালয় জাতীয়তাবাদী শক্তির সমর্থন বাড়ছে