হোম > বিশ্ব

রাশিয়ার হয়ে যুদ্ধে উত্তর কোরিয়ার ২ হাজার ৩০০ সেনা নিহত

আমার দেশ অনলাইন

ইউক্রেনে রাশিয়ার হয়ে যুদ্ধে অংশ নিয়েছে উত্তর কোরিয়ার হাজার হাজার সেনা। বিবিসির এক তদন্ত প্রতিবেদনে এ দাবি করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, রাশিয়ার পক্ষে যুদ্ধ করতে গিয়ে নিহত হয়েছেন প্রায় দুই হাজার ৩০০ উত্তর কোরীয় সেনা।

দক্ষিণ কোরিয়া কর্তৃপক্ষ বলছে, ২০২৪ সালের আগস্টে ইউক্রেন কুর্স্কে আকস্মিক অনুপ্রবেশ শুরু করার পর, এই এলাকার কিছু অংশ পুনরুদ্ধারে সহায়তা করতে উত্তর কোরিয়ার কমপক্ষে ১১ হাজার সেনাকে রাশিয়ায় পাঠানো হয়েছিল।

উত্তর কোরীয় নেতা কিম জং উন এর আগে প্রকাশ্যে যুদ্ধে নিহত সেনাদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। ধারণা করা হয়, সেনা পাঠানোর বিনিময়ে পিয়ংইয়ং মস্কো থেকে খাদ্য, অর্থ এবং প্রযুক্তিগত সহায়তা পেয়েছে।

২০২৫ সালের অক্টোবরে, উত্তর কোরিয়ার নেতা কিম জং উন রাশিয়া-ইউক্রেন যুদ্ধে নিহত সেনাদের সম্মান জানাতে পিয়ংইয়ংয়ের হোয়াসং জেলায় একটি জাদুঘর নির্মাণের নির্দেশ দেন।

সূত্র: বিবিসি

আরিএ

কথিত মাদক পাচারকারী নৌযানে মার্কিন হামলা, নিহত দুই

ইরান সফরে পাক সেনাপ্রধান, স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক

হামলায় সহায়তা না করলে ভয় পাওয়ার কারণ নেই: তেহরান

হরমুজের নিরাপত্তাকে নতুন রূপ দিতে পারে ইরান-পাকিস্তান সংলাপ

জাপানের প্রধানমন্ত্রী ‘ওয়ার্ক ফ্রম হোম’ পছন্দ করেন কেন

প্রবাসীদের ওয়ার্ক পারমিট নিয়ে নতুন ঘোষণা ওমানের

চীনের শ্রমবাজারে এআইয়ের দাপট, চাকরি হারানোর শঙ্কায় কর্মীরা

শিশু-কিশোরদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা নিউজিল্যান্ডে

ইন্দোনেশিয়ায় বনে আগুন লাগানোর অভিযোগে গ্রেপ্তার ৭২

ন্যায্য ও শান্তিপূর্ণ আন্তর্জাতিক ব্যবস্থা গড়তে আগ্রহী ইরান-চীন