হোম > বিশ্ব > আমেরিকা

যুদ্ধ অবসানে সমঝোতার কাছাকাছি যুক্তরাষ্ট্র ও ইরান: ব্লুমবার্গ

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত।

যুদ্ধ বন্ধে আলোচনায় সম্ভাব্য অগ্রগতির পথে এগোচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরান। এ লক্ষ্যে নিজেদের পরমাণু কর্মসূচি নিয়ে এমন কিছু প্রস্তাব বিবেচনা করছে তেহরান, যেগুলো নিয়ে আগে আলোচনাতেও রাজি ছিল না দেশটি। আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট এক কূটনীতিকের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ব্লুমবার্গ।

ওই কূটনীতিক জানান, মধ্যস্থতাকারী দেশ কাতারের দেওয়া ইরানের পরমাণু কার্যক্রমসংক্রান্ত প্রস্তাবগুলো পর্যালোচনা করছে তেহরান।

পরমাণু কর্মসূচি নিয়ে ইরানের পক্ষ থেকে কোনো ছাড় দেওয়া হলে দুই দেশের মধ্যে আলোচনায় অগ্রগতি হতে পারে। গত জুনে একটি অন্তর্বর্তী সমঝোতা ভেস্তে যাওয়ার পর থেকে এই আলোচনা কার্যত অচলাবস্থায় রয়েছে।

এর আগে রয়টার্স ও নিউইয়র্ক টাইমসও ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে সমঝোতায় পৌঁছানোর আগ্রহের খবর প্রকাশ করেছিল।

এদিকে সংঘাত কমানো এবং একটি পূর্ণাঙ্গ চুক্তিতে পৌঁছানোর প্রচেষ্টা নিয়ে শুক্রবার কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে টেলিফোনে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কাতারের আমিরের দপ্তর এ তথ্য জানিয়েছে।

ইরানের পরমাণু কর্মসূচি এবং দেশটির বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধসহ বিভিন্ন বিষয়ে দুই পক্ষের মতপার্থক্য দূর করতে কাতারের কর্মকর্তারা দোহা ও তেহরানের মধ্যে ধারাবাহিকভাবে যোগাযোগ করছেন।

সূত্র: মিডল ইস্ট আই

যুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সিনেটর আল-সাইয়েদের খুতবার ভিডিও নিয়ে আলোচনা

মধ্যবর্তী নির্বাচনে হারের পর কঠিন চাপের মুখে পিট হেগসেথ

‘হাবিবি’ ও ‘ইনশাআল্লাহ’ নিয়ে আল-সাইয়েদের জয় উদযাপন করছেন আরবরা

১৯০ শিশুকে হত্যার দায়ে কেনিয়ায় ভণ্ড ধর্মগুরুর ২০০ বছরের কারাদণ্ড

হিন্দুত্ববাদের ‘দ্ব্যর্থহীন নিন্দা’ ভারতীয় বংশোদ্ভূত মার্কিন কংগ্রেসম্যানের

ইরান যুদ্ধের দায়ে হেগসেথকে বলির পাঁঠা বানাচ্ছেন রিপাবলিকানরা

মার্কিন নির্বাচনে বিজয়ী হিজাবি নারীদের পরিচয় জানা গেল

মুসলিমদের অধিকার রক্ষায় যে পদক্ষেপের কথা জানালেন আবদুল আল-সাইয়েদ

ডেমোক্র্যাটদের জয়ের পর টেসলা-স্পেসএক্সের শেয়ারে পতন, বিপুল সম্পদ হারালেন মাস্ক

আলেকজান্দ্রিয়া থেকে মিশিগানে, আল-সাইয়েদের ছেলেবেলা কেটেছে যেভাবে