হোম > বিশ্ব > আমেরিকা

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৯ বিলিয়ন ডলারে পৌঁছেছে : পেন্টাগন

আমার দেশ অনলাইন

ইরানের সঙ্গে চলমান যুদ্ধের ব্যয় এখন প্রায় ২৯ বিলিয়ন ডলারে পৌঁছেছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন। মঙ্গলবার মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ সিনেটের প্রতিরক্ষা বিষয়ক বরাদ্দ উপকমিটির দুটি শুনানিতে এ তথ্য তুলে ধরেন।

পেন্টাগনের ১ দশমিক ৫ ট্রিলিয়ন ডলারের বাজেট প্রস্তাবনা নিয়ে অনুষ্ঠিত শুনানিতে জানানো হয়, গত দুই সপ্তাহের তুলনায় ইরান যুদ্ধের ব্যয় প্রায় ৪ বিলিয়ন ডলার বেড়েছে। এর আগে এই ব্যয়ের পরিমাণ ছিল প্রায় ২৫ বিলিয়ন ডলার।

প্রতিরক্ষা বিভাগের কম্পট্রোলার নতুন যে প্রায় ২৯ বিলিয়ন ডলারের হিসাব দিয়েছেন, তাতেও এখনো ইরানের হামলায় ক্ষতিগ্রস্ত যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থাপনা মেরামতের ব্যয় অন্তর্ভুক্ত করা হয়নি। ফলে চূড়ান্ত ব্যয় আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

শুনানিতে যুদ্ধের বাড়তি ব্যয় ও প্রতিরক্ষা বাজেট নিয়ে যুক্তরাষ্ট্রের সামরিক কৌশল এবং আর্থিক চাপের বিষয়টি বিশেষভাবে গুরুত্ব পায়।

সূত্র: আল জাজিরা

এআরবি

নিহত আনসার কর্মকর্তার পরিবারের পাশে বাহিনীর ডিজি

নারী হকি খেলোয়াড় অন্বেষণ

টিকিটের আবেদন শুরু আট মাস আগেই

কসমেটিকস মেলায় রিমার্কের পণ্যের ভূয়সী প্রশংসা করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে মির্জা আব্বাসের শ্রদ্ধা

জাকার্তায় দলের সঙ্গে যোগ দেবেন হামজা

আর্থিক ক্ষতি পোষাতে ম্যাচ ফি দ্বিগুণ করল বিসিবি

গাজী মাজহারুল আনোয়ার স্মরণে বিশেষ আয়োজন

প্রাথমিক হিসাবে নেপালে ক্ষতির পরিমাণ ৩৮৭ বিলিয়ন রুপি

‘১৫ হাজারের বেশি শিশু নিখোঁজ’ সংক্রান্ত খবরের বিষয়ে যা বলছে পুলিশ