হোম > বিশ্ব > আমেরিকা

আইআরজিসির তেল পরিবহনের তথ্য দিলে ১৫ মিলিয়ন ডলার পুরস্কার দেবে যুক্তরাষ্ট্র

আমার দেশ অনলাইন

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) সংশ্লিষ্ট তেল পরিবহন এবং এ কাজে জড়িত ব্যক্তি বা প্রতিষ্ঠানের তথ্য দিতে ১৫ মিলিয়ন ডলার পর্যন্ত পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র।

মঙ্গলবার এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্র দপ্তরের রিওয়ার্ডস ফর জাস্টিস প্রোগ্রাম জানায়, ‘আইআরজিসির তেল চালান, এসব তথাকথিত অবৈধ তেল পরিবহনে ব্যবহৃত ট্যাংকার বা সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিষয়ে কারও কাছে তথ্য থাকলে’ তা জানাতে আহ্বান জানানো হচ্ছে।

যুক্তরাষ্ট্রের দাবি, আইআরজিসি বিভিন্ন গোপন নেটওয়ার্ক ও মধ্যস্থতাকারীর মাধ্যমে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা এড়িয়ে তেল রপ্তানি কার্যক্রম চালিয়ে যাচ্ছে। ওয়াশিংটন দীর্ঘদিন ধরেই ইরানের এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে আসছে।

এদিকে তেহরান বরাবরই যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞাকে ‘অবৈধ’ বলে আখ্যা দিয়ে আসছে এবং তাদের জ্বালানি রপ্তানি কার্যক্রম চালিয়ে যাওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।

তথ্যসূত্র: আলজাজিরা

এসআর

কোরিয়া থেকে ইরান, ৮১ বছরে কোনো যুদ্ধে কেন জেতেনি যুক্তরাষ্ট্র

ম্যাক্রোইকোনমিক স্থায়িত্ব নিয়ে যুগান্তকারী গবেষণা, অর্থনীতিতে নোবেল দুই মার্কিন বিজ্ঞানীর

মুসলিম প্রতিপক্ষের নামও ঠিকভাবে বলতে চান না ট্রাম্প

আটটি যুদ্ধ বন্ধে ট্রাম্পের দাবি কতটা সত্য

পেরুতে মেয়র নির্বাচিত ‘হিটলার মুসোলিনি’

ইরান যুদ্ধে মার্কিন সেনা হতাহতের হিসাব সংশোধন পেন্টাগনের

ট্রাম্পের কারণে সিনেটে সংখ্যাগরিষ্ঠতা হারানোর ঝুঁকিতে রিপাবলিকানরা

জি-২০ জোটের সম্মেলন ঘিরে কূটনৈতিক তৎপরতা জোরদার যুক্তরাষ্ট্রের

ট্রাম্পের সংবাদ প্রচার বন্ধ করায় পাঁচ টিভি নেটওয়ার্কের বিরুদ্ধে তদন্তে যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রে হারিকেন ইসাইয়াসের আঘাতে নিহত ৪, বিদ্যুৎহীন ৬ লাখ ৭০ হাজার মানুষ