হোম > বিশ্ব > আমেরিকা

চীন সফর নিয়ে বিলম্বের কারণ জানালেন ট্রাম্প

আমার দেশ অনলাইন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান যুদ্ধের কারণে মার্চের শেষ দিকে তার নির্ধারিত চীন সফর তিনি প্রায় এক মাস পিছিয়ে দেওয়ার পরিকল্পনা করছেন।

সোমবার তিনি বলেন, বিষয়টি খুবই সোজা। এখন একটি যুদ্ধ চলছে। আমার এখানে থাকা গুরুত্বপূর্ণ।

তিনি জোর দিয়ে বলেন, এতে এখানে কোনো কৌশল নেই এবং তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দেখা করার অপেক্ষায় আছেন।

এর এক দিন আগে যুক্তরাজ্যের ফিন্যান্সিয়াল টাইমসকে তিনি বলেছিলেন, চীন যদি উপসাগরীয় অঞ্চলের জ্বালানি পরিবহনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল স্বাভাবিক করতে সহায়তা না করে, তাহলে তিনি বৈঠকটি স্থগিত করতে পারেন।

ইরান যুদ্ধকে কেন্দ্র করে বিশ্বের দুই বৃহৎ অর্থনীতির মধ্যে উত্তেজনা বেড়েছে।

ইরানের জ্বালানি রপ্তানির বড় ক্রেতা চীন এবং দেশটি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার সমালোচনা করেছে। সূত্র: বিবিসি বাংলা

যুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সিনেটর আল-সাইয়েদের খুতবার ভিডিও নিয়ে আলোচনা

মধ্যবর্তী নির্বাচনে হারের পর কঠিন চাপের মুখে পিট হেগসেথ

‘হাবিবি’ ও ‘ইনশাআল্লাহ’ নিয়ে আল-সাইয়েদের জয় উদযাপন করছেন আরবরা

যুদ্ধ অবসানে সমঝোতার কাছাকাছি যুক্তরাষ্ট্র ও ইরান: ব্লুমবার্গ

১৯০ শিশুকে হত্যার দায়ে কেনিয়ায় ভণ্ড ধর্মগুরুর ২০০ বছরের কারাদণ্ড

হিন্দুত্ববাদের ‘দ্ব্যর্থহীন নিন্দা’ ভারতীয় বংশোদ্ভূত মার্কিন কংগ্রেসম্যানের

ইরান যুদ্ধের দায়ে হেগসেথকে বলির পাঁঠা বানাচ্ছেন রিপাবলিকানরা

মার্কিন নির্বাচনে বিজয়ী হিজাবি নারীদের পরিচয় জানা গেল

মুসলিমদের অধিকার রক্ষায় যে পদক্ষেপের কথা জানালেন আবদুল আল-সাইয়েদ

ডেমোক্র্যাটদের জয়ের পর টেসলা-স্পেসএক্সের শেয়ারে পতন, বিপুল সম্পদ হারালেন মাস্ক