হোম > বিশ্ব > আমেরিকা

সমর্থন পেতে জি-৭ এ ট্রাম্প, তবে সদিচ্ছা নিয়ে সংশয়

ন্যাটোর সাবেক নীতিনির্ধারক

আমার দেশ অনলাইন

ইরানের সঙ্গে যুদ্ধের রাজনৈতিক সমাধানের কাছাকাছি পৌঁছানোর পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখন ইউরোপীয় দেশগুলো ও জি-৭ অংশীদারদের পূর্ণ সমর্থন চাইতে পারেন বলে মনে করছেন ন্যাটোর সাবেক নীতিনির্ধারক এবং রাসমুসেন পরামর্শক প্রতিষ্ঠানের প্রধান ফ্যাব্রিস পোথিয়ার। খবর আলজাজিরার।

তিনি বলেন, ট্রাম্প হয়তো হরমুজ প্রণালী খোলা রাখতে আন্তর্জাতিক সহযোগিতা ও কার্যকর সহায়তাও চাইতে পারেন। তার মতে, এটি গত ছয় মাসে যুক্তরাষ্ট্র ও জি-৭ সদস্যদের মধ্যে তৈরি হওয়া টানাপোড়েন কমানোর একটি সুযোগ হতে পারে।

পোথিয়েরের ভাষ্য অনুযায়ী, জি৭-এ উপস্থিত হওয়া ছাড়া ট্রাম্পের আর কোনো উপায় নেই, কিন্তু তারপরেও এটি নিশ্চয়তা দেয় না যে তিনি মিত্রদের সঙ্গে পুরোপুরি সদিচ্ছার ভিত্তিতে আলোচনা করবেন। কারণ ইউরোপীয় দেশগুলো এমন একটি যুদ্ধে জড়াতে অনাগ্রহী ছিল, যার পরিকল্পনা বা সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া সম্পর্কে তাদের আগাম অবহিতই করা হয়নি।

তিনি আরও বলেন, ট্রাম্প সম্ভবত ইউরোপীয় দেশগুলোর কাছ থেকে কিছু রাজনৈতিক বা কৌশলগত ছাড় আদায়ের চেষ্টা করবেন। অন্যদিকে ইউরোপীয় নেতারাও সমঝোতার পথে এগোতে আগ্রহীই বলে মনে হচ্ছে।

তবে যুদ্ধ-পরবর্তী সমাধান বাস্তবায়নের আগে এখনো বহু ধাপ বাকি রয়েছে বলে মনে করেন পোথিয়ার। তার মতে, টেকসই সমাধানের জন্য শক্তিশালী আইনি ও রাজনৈতিক ভিত্তি নিশ্চিত করা জরুরি। এমন ভিত্তি তৈরি করা সম্ভব হলে তবেই ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা দীর্ঘমেয়াদে কার্যকর হতে পারে।

চীনের তীব্র সমালোচক ট্রাম্প কেন শি জিনপিংকে লালগালিচা সংবর্ধনা দিচ্ছেন

গ্রিনল্যান্ডে বাড়বে মার্কিন সেনা, স্থাপন হবে সামরিক ঘাঁটি

ঔপনিবেশিক শাসনের জন্য ব্রিটেনের কাছে ক্ষতিপূরণ দাবি

১৪ গুণ বেশি কার্বন ছড়ায় ব্যক্তিগত জেট, ব্যবহারকারী ২ লাখ ৫৬ হাজার

ভারতীয় পণ্যে ১০০ শতাংশ মার্কিন শুল্কারোপের শঙ্কা, ঘুম হারাম রপ্তানিকারকদের

আমেরিকান জনগণের সমর্থন হারিয়েছে ইসরাইল, এরপর কি রাজনীতিবিদদের পালা

নিরাপত্তা পরীক্ষায় বাস্তব ৩ প্রতিষ্ঠানের সিস্টেমে ঢুকে পড়ল গুগলের জেমিনাই

এইচ-১বি ভিসায় ১ লাখ ডলার ফি-সংক্রান্ত আদেশের মেয়াদ বাড়ালেন ট্রাম্প

তৃতীয় দেশে অভিবাসী পাঠানোর ট্রাম্পের নীতি আটকে দিল মার্কিন আদালত

সিএনএনসহ ৩ সংবাদমাধ্যমকে নিষিদ্ধ করলেন ট্রাম্প