হোম > বিশ্ব > আমেরিকা

ইরান যুদ্ধ দ্রুত শেষ হবে ভেবেছিল ট্রাম্প প্রশাসন, বাস্তবে দীর্ঘ হচ্ছে

আমার দেশ অনলাইন

ইরানের সঙ্গে সংঘাত দ্রুত শেষ হবে বলে ধারণা করেছিল যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন। তবে বাস্তবে যুদ্ধটি অনেক বেশি জটিল এবং দীর্ঘায়িত হচ্ছে বলে মন্তব্য করেছেন বিশ্লেষকেরা।

দ্য নিউইয়র্ক টাইমসের ইউরোপবিষয়ক প্রধান কূটনৈতিক প্রতিবেদক স্টিভেন আরল্যাঙ্গার আলজাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, যুদ্ধ শুরুর আগেই শীর্ষ সামরিক কর্মকর্তারা হোয়াইট হাউসকে সতর্ক করেছিলেন যে সংঘাতটি দীর্ঘ ও কঠিন হতে পারে।

তার মতে, যুক্তরাষ্ট্রের সশস্ত্র বাহিনীর প্রধান জেনারেল কেইন ট্রাম্পকে সতর্ক করে বলেছিলেন, এই যুদ্ধ দেশটির প্রতিরক্ষা সক্ষমতার ওপর—বিশেষ করে ক্ষেপণাস্ত্র প্রতিরোধব্যবস্থা সরবরাহের ওপর—চাপ তৈরি করতে পারে।

আরল্যাঙ্গার বলেন, ‘সত্যি বলতে, তারা একটি স্বল্পমেয়াদি যুদ্ধের প্রত্যাশা করেছিল। আমার মনে হয় না তারা ধারণা করেছিল যে এটি এত দীর্ঘ সময় ধরে চলবে।

তিনি আরও বলেন, এই অস্থিরতার প্রভাব এখন বৈশ্বিক জ্বালানির বাজারেও পড়তে শুরু করেছে। বিশেষ করে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি ঘিরে উদ্বেগ বাড়ছে।

তার মতে, যুক্তরাষ্ট্র হয়তো মনে করেছিল সংঘাত দ্রুত ইরানের নেতৃত্বকে দুর্বল করে দেবে এবং আলোচনার পথ খুলে দেবে। কিন্তু বাস্তবে পরিস্থিতি অনেক বেশি জটিল হয়ে উঠেছে।

সূত্র: আলজাজিরা

এসআর

নেপালের আকস্মিক বন্যায় কানাডার ২৪ নাগরিক নিখোঁজ

নেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৫৭, চলছে ব্যাপক উদ্ধার অভিযান

নিখোঁজের ৩২ ঘণ্টা পর সাগরে মিলল নিউজিল্যান্ডের কিশোরের লাশ

চেয়ারে বসাকে কেন্দ্র করে রাবিতে দুই বিভাগের শিক্ষার্থীদের সংঘর্ষ, আহত ৪

আলোচনা মানেই আপস নয়, মার্কিন সংলাপের সমালোচনার জবাবে গালিবাফ

পানামায় জরুরি অবস্থা, সালভাদর-হন্ডুরাসে রেড অ্যালার্ট জারি

স্কুলছাত্রীকে ধর্ষণ ও ভিডিও ছড়ানোর অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

ফরাসি নানকে হামলা, ‘মানসিক অসুস্থ’ বলে ইহুদি বসতি স্থাপনকারীকে দায়মুক্তি

রংপুরে গণপতি হত্যা: সম্প্রীতি রক্ষায় মতবিনিময় সভা

চাঁপাইনবাবগঞ্জে নিখোঁজের ৫দিন পর অটোচালকের লাশ উদ্ধার