হোম > বিশ্ব > আমেরিকা

মাদুরোকে ধরার অভিযানে কৃত্রিম বুদ্ধিমত্তা ক্লডের ব্যবহার

আমার দেশ অনলাইন

ছবি: আনাদোলু এজেন্সি।

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে গ্রেপ্তারের অভিযানে মার্কিন সামরিক বাহিনী কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেল ক্লড ব্যবহার করেছে। শনিবার দ্য ওয়াল স্ট্রিট জার্নাল এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন প্রতিরক্ষা ও ফেডারেল আইন প্রয়োগকারী সংস্থার ঠিকাদরী প্রতিষ্ঠান প্লানটির টেকনোলজিস এর সঙ্গে অ্যানথ্রপিকের অংশীদারিত্বের মাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেল ক্লডকে অভিযানে যুক্ত করা হয়েছিল।

প্রতিবেদন অনুযায়ী, অভিযানের পর অ্যানথ্রপিকের এক কর্মী প্লানটির এক কর্মকর্তার কাছে জানতে চান, কীভাবে ক্লড অপারেশনে ব্যবহার করা হয়েছে।

এর মাধ্যমে অ্যানথ্রপিক প্রথম পরিচিত এআই ডেভেলপার হিসেবে সামনে আসে, যার প্রযুক্তি মার্কিন প্রতিরক্ষা বিভাগ একটি শ্রেণীবদ্ধ (classified) অভিযানে ব্যবহার করেছে বলে জানা গেছে। তবে পিডিএফ বিশ্লেষণ থেকে শুরু করে স্বয়ংক্রিয় ড্রোন পরিচালনা পর্যন্ত সক্ষম এই এআই সরঞ্জামটি অভিযানে ঠিক কীভাবে ব্যবহৃত হয়েছে, তা এখনও স্পষ্ট নয়।

এ বিষয়ে মন্তব্য করতে গিয়ে অ্যানথ্রপিক-এর এক মুখপাত্র সরাসরি নিশ্চিত বা অস্বীকার করেননি যে ক্লড ওই অভিযানে ব্যবহৃত হয়েছিল কি না। তবে তিনি বলেন, ‘ক্লডের যেকোনো ব্যবহার বেসরকারি খাতে হোক বা সরকারি পর্যায়ে, তা আমাদের ব্যবহার নীতিমালা মেনে চলতে বাধ্য। ক্লড কীভাবে মোতায়েন করা যাবে, তা আমাদের নীতিমালায় নির্ধারিত রয়েছে। সম্মতি নিশ্চিত করতে আমরা আমাদের অংশীদারদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করি।’

এই প্রতিবেদন প্রকাশের পর সামরিক ক্ষেত্রে এআই প্রযুক্তির ব্যবহার ও এর নৈতিকতা নিয়ে নতুন করে বিতর্ক শুরু হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে।

রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে ৬ মাসে দলীয় ক্লাবে পরিণত করেছে বিএনপি

মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ‘ফার্মা কার্নিভাল ২.০’ অনুষ্ঠিত

মার্কিন নিষেধাজ্ঞা নতুন কিছু নয়, ট্রাম্পের হুমকি নিয়ে আরাগচির কটাক্ষ

চট্টগ্রামে প্রথম কর্মদিবসেই দুর্ঘটনার কবলে নতুন সিভিল সার্জন

যুক্তরাষ্ট্রের নিরাপত্তার আশ্বাসেও হরমুজ প্রণালিতে নৌযান চলাচল স্থবির

শাহজাহান চৌধুরীর সাবেক পিএস আরমানসহ ৬ জনের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা

রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৪০, মামলা ৪৬

বার্সার গোল উৎসবের রাতে রাফিনহার রেকর্ড

বাংলাদেশ বিক্রয় পেশাজীবী অ্যাসোসিয়েশনের জাতীয় সম্মেলন অনুষ্ঠিত

দুই বছর আগেই বন্ধ হচ্ছে সুন্দরবনের জলবায়ু প্রকল্প