হোম > বিশ্ব > আমেরিকা

ইরান যুদ্ধের প্রভাব বৈশ্বিক বাজারে, মার্কিন শেয়ারবাজারে বড় পতন

আমার দেশ অনলাইন

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সামরিক অভিযান শুরুর পর থেকে বৈশ্বিক বাজারে অস্থিরতা বেড়েছে। এর প্রভাব পড়েছে যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারেও। গত দুই সপ্তাহে যুক্তরাষ্ট্রের শেয়ারবাজার থেকে ২ ট্রিলিয়ন ডলারেরও বেশি মূল্য উধাও হয়ে গেছে।

বৃহত্তম মার্কিন কোম্পানিগুলোর বাজার পারফরম্যান্স প্রতিফলিত করা সূচক এসঅ্যান্ডপি ৫০০ আবারও পতন হয়েছে। ইরান যুদ্ধকে ঘিরে অনিশ্চয়তা এবং তেলের দাম বৃদ্ধির কারণে বিনিয়োগকারীদের উদ্বেগ বেড়েছে, যার ফলে বাজারে বিক্রির চাপ দেখা দিয়েছে।

সর্বশেষ লেনদেনে সূচকটি ০.৬১ শতাংশ কমে ৬,৬৩২.১৯ পয়েন্টে বন্ধ হয়েছে। এর ফলে ২০২৬ সালে এখন পর্যন্ত এটি সর্বনিম্ন অবস্থানে নেমে এসেছে এবং সাম্প্রতিক সর্বোচ্চ অবস্থান থেকে প্রায় ৫ শতাংশ নিচে রয়েছে।

গত ২৭ ফেব্রুয়ারি বাজার বন্ধ হয়েছিল ৬,৮৭৮.৮৮ পয়েন্টে—যা ছিল যুক্তরাষ্ট্র ও ইসরাইলের ইরানে হামলা শুরুর আগের দিন। সেই সময়ের তুলনায় এখন পর্যন্ত সূচকটি প্রায় ৩.৬ শতাংশ কমেছে।

বিশ্লেষকদের মতে, এই পতনের ফলে এসঅ্যান্ডপি ৫০০–এ তালিকাভুক্ত কোম্পানিগুলোর মোট বাজারমূল্য থেকে আনুমানিক ২.২ ট্রিলিয়ন ডলার কমে গেছে।

এই সূচকটি যুক্তরাষ্ট্রের জন্য গুরুত্বপূর্ণ, কারণ অনেক অবসরভাতা তহবিল, পেনশন ফান্ড এবং বিনিয়োগ তহবিল সরাসরি এসঅ্যান্ডপি ৫০০–এর সঙ্গে যুক্ত। ফলে বাজারের এই অস্থিরতা সাধারণ বিনিয়োগকারীদের উপরও প্রভাব ফেলতে পারে।

তথ্যসূত্র: আল জাজিরা

এসআর

যুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সিনেটর আল-সাইয়েদের খুতবার ভিডিও নিয়ে আলোচনা

মধ্যবর্তী নির্বাচনে হারের পর কঠিন চাপের মুখে পিট হেগসেথ

‘হাবিবি’ ও ‘ইনশাআল্লাহ’ নিয়ে আল-সাইয়েদের জয় উদযাপন করছেন আরবরা

যুদ্ধ অবসানে সমঝোতার কাছাকাছি যুক্তরাষ্ট্র ও ইরান: ব্লুমবার্গ

১৯০ শিশুকে হত্যার দায়ে কেনিয়ায় ভণ্ড ধর্মগুরুর ২০০ বছরের কারাদণ্ড

হিন্দুত্ববাদের ‘দ্ব্যর্থহীন নিন্দা’ ভারতীয় বংশোদ্ভূত মার্কিন কংগ্রেসম্যানের

ইরান যুদ্ধের দায়ে হেগসেথকে বলির পাঁঠা বানাচ্ছেন রিপাবলিকানরা

মার্কিন নির্বাচনে বিজয়ী হিজাবি নারীদের পরিচয় জানা গেল

মুসলিমদের অধিকার রক্ষায় যে পদক্ষেপের কথা জানালেন আবদুল আল-সাইয়েদ

ডেমোক্র্যাটদের জয়ের পর টেসলা-স্পেসএক্সের শেয়ারে পতন, বিপুল সম্পদ হারালেন মাস্ক