হোম > বিশ্ব > আমেরিকা

দক্ষিণ কোরিয়ায় চীন-মার্কিন বাণিজ্য বৈঠক

আমার দেশ অনলাইন

চীন ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদল দক্ষিণ কোরিয়ায় বাণিজ্য আলোচনা শুরু করেছে। বুধবার চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বেইজিং সফরের কয়েক ঘণ্টা আগে, এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে বলে জানা গেছে।

বার্তা সংস্থা সিনহুয়া জানায়, সিউলের কাছে ইনচন আন্তর্জাতিক বিমানবন্দরে এই আলোচনা চলছে। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট আগেই জানিয়েছিলেন, তিনি চীনের উপ-প্রধানমন্ত্রী হে লিফেংয়ের সঙ্গে বৈঠক করবেন।

এর আগে দুজনই একাধিক দফা বাণিজ্য আলোচনার নেতৃত্ব দিয়েছেন।

ধারণা করা হচ্ছে, ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট সি চিনপিংয়ের শীর্ষ বৈঠকে যেসব ঘোষণা আসতে পারে, সেগুলোর চূড়ান্ত প্রস্তুতি এই বৈঠকে সম্পন্ন হবে।

গত বছর ওয়াশিংটন ও বেইজিং একে অপরের পণ্যের ওপর পাল্টাপাল্টি শুল্ক আরোপ করে, যা ১০০ শতাংশেরও বেশি পর্যন্ত পৌঁছায়।

তবে গত অক্টোবরে দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত বৈঠকে ট্রাম্প ও সি এক বছরের জন্য বাণিজ্য যুদ্ধ স্থগিত রাখার বিষয়ে সম্মত হন।

দক্ষিণ কোরিয়া সফরের ঘোষণা দিয়ে সামাজিক মাধ্যমে বেসেন্ট বলেন, ‘অর্থনৈতিক নিরাপত্তাই জাতীয় নিরাপত্তা।’

তিনি আরও জানান, ট্রাম্প-সি বৈঠকে অংশ নিতে তিনি পরে বেইজিং সফর করবেন।

ট্রাম্পের সঙ্গে চীন সফরে যাচ্ছেন এক ডজনের বেশি ব্যবসায়িক নির্বাহীও। তাদের মধ্যে এনভিডিয়ার প্রধান নির্বাহী জেনসেন হুয়াং ও টেসলার প্রধান ইলন মাস্ক রয়েছেন।

সূত্র: এএফপি

এসআর

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে আগাম ভোট দিয়েছেন সাড়ে ৫ কোটি মানুষ

নিজ দলের কোন্দলেও চাঙা মার্কিন মুসলিম ডেমোক্র্যাট প্রার্থীর সমর্থকেরা

মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসের নিয়ন্ত্রণ হারালে ট্রাম্প হয়ে উঠবেন ‘মিস্টার ভেটো’

ইরানে ফের মার্কিন হামলার প্রস্তুতি, আতঙ্কে উপসাগরীয় মিত্ররা

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন কেন গুরুত্বপূর্ণ, কী হবে ট্রাম্পের ভাগ্যে

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: সিনেটের প্রায় সব আসনে এগিয়ে ডেমোক্র্যাটরা

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনেও কাজ করছে ভারতের ভাড়াটে বট বাহিনী

অর্থনীতির চোখে জলবায়ু সংকট দেখিয়েছিলেন নোবেলজয়ী নর্ডহাউস

ইরান যুদ্ধে কতটা প্রভাব ফেলবে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের ফল?

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ভাগ্য নির্ধারণে ভূমিকা রাখতে পারেন স্বতন্ত্র ভোটাররা