হোম > বিশ্ব > আমেরিকা

‘ইরানে ক্ষমতা দখলের মতো বিরোধী শক্তি নেই’

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত।

ইরানে হামলা চালিয়ে দেশটির শাসক গোষ্ঠীকে উৎখাত করা যাবে বলে ট্রাম্প প্রশাসন যে ধারণা করেছে তা বিশ্বাসযোগ্য মনে করছেন না অনেক বিশ্লেষক। খবর আলজাজিরার

ম্যালকম এইচ কের কার্নেগি মিডল ইস্ট সেন্টারের পরিচালক মাহা ইয়াহইয়া বলেন, “ইরানের রাষ্ট্রক্ষমতার দায়িত্ব নেবে, এমন কোনো সংগঠিত বিরোধী শক্তি দেশটিতে নেই।

“বরং সেখানকার বিভিন্ন জাতিগোষ্ঠী, রাজনৈতিক কাঠামো ও সামাজিক প্রতিষ্ঠানের মধ্যে ক্ষমতাটা ভাগ হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।”


আল জাজিরাকে তিনি বলেন, বর্তমানে ঘোষিত একমাত্র বিরোধী নেতা হলেন সাবেক শাহ মোহাম্মদ রেজা পাহলাভির ছেলে, যিনি দেশের বাইরে অবস্থান করছেন। 

“আর কুর্দি নেতৃত্বাধীন কোনো গণঅভ্যুত্থান ঘটতে পারে— এমন হিসাব একেবারেই ভ্রান্ত।”

ইয়াহইয়ার মতে, সামনের দিনগুলোতে অভ্যন্তরণী দ্বন্দ্ব আর বিশৃঙ্খলাই বেশি দেখা যাবে। 

“সংঘাতের পর যে তেহরান থাকবে, তা ভিন্নমতালম্বীদের ওপর আরো বেশি দমনপীড়ন চালাতে পারে।”

ইয়াহইয়া বলেন, “আগামীকালও যদি সেখানে যুদ্ধ বন্ধ হয়ে যায়, তারপরও ইরানের অভ্যন্তরীণ পরিস্থিতি নাজুকই থাকবে।”

নবীজির আদর্শ অনুসরণে শিক্ষার্থীদের চরিত্র গঠনের আহ্বান ছাত্র জমিয়ত সভাপতির

নেপালে আকস্মিক বন্যায় নিহতের ঘটনায় জামায়াতের শোক

জোরারগঞ্জে ১১ চোরাই স্মার্টফোন উদ্ধার, গ্রেপ্তার ৩

রাসুলুল্লাহর আদর্শ অনুসরণের মাধ্যমেই শ্রেষ্ঠত্ব লাভ হবে

বাংলাদেশ ও চীনের মধ্যে পিপল-টু-পিপল কানেক্টিভিটিতে শিক্ষাই হোক চালিকাশক্তি: মাহদী আমিন

তারেক রহমান প্রতিশ্রুতি বাস্তবায়ন করে যাচ্ছেন: ড. আবদুল মঈন খান

ভারতের বিদ্রোহী ২০ তৃণমূল এমপিকে শোকজ

গণভোটের রায় বাস্তবায়ন না হলে কী করবে ১১ দল, জানালেন নাহিদ

প্রধানমন্ত্রীর নির্দেশে ওই শিশুকে চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ

প্রাণিসম্পদ পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিতে প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র গড়ে তোলা হবে: প্রাণিসম্পদমন্ত্রী