হোম > বিশ্ব > আমেরিকা

ভেনেজুয়েলা যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য: ট্রাম্প

আমার দেশ অনলাইন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার তার সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’ প্ল্যাটফর্মে একটি মানচিত্রের গ্রাফিক পোস্ট করেছেন। ওই পোস্টে ভেনেজুয়েলার মানচিত্রের মাঝে একটি আমেরিকান পতাকা এবং সেটিকে ‘৫১তম অঙ্গরাজ্য’ হিসেবে দেখানো হয়েছে। খবর বার্তা সংস্থা এএফপির।

ট্রাম্প একটি উচ্চ পর্যায়ের শীর্ষ সম্মেলনে যোগ দিতে চীনে যাওয়ার পথে এই উসকানিমূলক পোস্টটি প্রকাশিত হয়।

এর এক দিন আগে, ভেনেজুয়েলার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ বলেছেন, তার দেশ মার্কিন যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হওয়ার কথা ‘কখনোই’ চিন্তা করেনি। এমনকি গত জানুয়ারিতে সাবেক নেতা নিকোলাস মাদুরোকে মার্কিন বাহিনী আটক করার পরও নয়।

তারা মার্কিন হস্তক্ষেপ বা আধিপত্য মেনে নিতে রাজি নয়।

এর আগে, গত সোমবার ট্রাম্প ফক্স নিউজকে জানান, তিনি দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলাকে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি নতুন অঙ্গরাজ্যে পরিণত করার কথা চিন্তাভাবনা করছেন।

ট্রাম্প দাবি করেন, কয়েক মাস ধরেই তিনি তেলসমৃদ্ধ ভেনেজুয়েলার ওপর ‘নিয়ন্ত্রণ’ প্রতিষ্ঠা করেছেন।

অন্যদিকে, ডেলসি রদ্রিগেজ ক্ষমতায় আসার পর যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক কিছুটা স্বাভাবিক করার উদ্যোগ নিয়েছেন। আর এর অংশ হিসেবে ভেনেজুয়েলার খনি ও তেল খাত বিদেশি বিনিয়োগের জন্য, বিশেষ করে মার্কিন কোম্পানির জন্য আবারও খুলে দেওয়া হয়েছে।

দেশটির বিরোধী দল নির্বাচনের দাবি জানিয়েছে আসছে।

তবে গত ১ মে নির্বাচনের সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে রদ্রিগেজ জানান, এ ব্যাপারে তিনি নিশ্চিত নন।

নির্বাচন ‘কোনো এক সময়ে’ অনুষ্ঠিত হবে বলে জানান তিনি।

এসআর

বিএনপির অভ্যন্তরীণ সংঘাতে আতঙ্কের জনপদ ঈশ্বরদী

রোহিঙ্গা ক্যাম্পে নিরাপদ প্রত্যাবাসনের দাবিতে সমাবেশ

লোডশেডিংয়ে ২০-২৫ কোটি টাকার মাছ মারা গেছে

উপসম্পাদকীয়: তারেক রহমানকে কেন দিল্লি নিতে বেপরোয়া ভারত?

একরামুল হত্যা মামলা: ট্রাইব্যুনালে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

সবচেয়ে ব্যয়বহুল নির্বাচন যুক্তরাষ্ট্রে, রাজনৈতিক অর্থের দাপট কেন

নাগেশ্বরীতে সুস্থ ব্যক্তিদের প্রতিবন্ধী সাজিয়ে সরকারি ভাতা প্রদান, তদন্তের দাবি

৭ বছর পর ভারত সফরে শি জিনপিং

সিরিয়াকে সন্ত্রাসের মদতদাতা রাষ্ট্রের তালিকা থেকে বাদ দিল যুক্তরাষ্ট্র

গুজব ছড়িয়ে ছাত্রদল নেতার বাড়িতে হামলা ও ভাঙচুর, বাবা-মা হাসপাতালে