হোম > বিশ্ব > আমেরিকা

রাশিয়ার তেলের ওপর নিষেধাজ্ঞা অস্থায়ীভাবে তুলে নিল যুক্তরাষ্ট্র

আমার দেশ অনলাইন

রাশিয়ার তেলের ওপর থেকে অস্থায়ীভাবে নিষেধাজ্ঞা তুলে দিয়েছে যুক্তরাষ্ট্র। জাহাজে লোড করা রাশিয়ার অপরিশোধিত তেল ও পেট্রোলিয়াম পণ্য ১১ এপ্রিল পর্যন্ত বিক্রির অনুমতি দিয়েছে মার্কিন ট্রেজারি বিভাগ।

শুক্রবার (১৩ মার্চ) মার্কিন বাণিজ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইসরাইল ও যুক্তরাষ্ট্র ইরানে যৌথ হামলার পর পাল্টা জবাব হিসেবে হরমুজ প্রণালি বন্ধ করে দেয় ইরান। এতে করে বিশ্বজুড়ে জ্বালানিসংকটের আশঙ্কা দেখা দেয়।

এর আগে দখলদার ইসরাইল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার জবাবে ইরান হরমুজ প্রণালি বন্ধ করে দেয়। ফলে বিশ্বব্যাপী জ্বালানি সরবরাহে বড় ধরনের সংকটের আশঙ্কা তৈরি হয়।

সংকটময় এমন পরিস্থিতিতে জাহাজে ইতোমধ্যে বোঝাই করা রাশিয়ার অপরিশোধিত তেল ও পেট্রোলিয়াম পণ্য বিক্রির জন্য আগামী ১১ এপ্রিল পর্যন্ত অনুমতি দেওয়া হয়েছে বলে জানায় মার্কিন বাণিজ্য মন্ত্রণালয়।

মার্কিন বাণিজ্যমন্ত্রী স্কট বেসেন্ট বলেন, বৈশ্বিক জ্বালানি বাজার স্থিতিশীল রাখতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগের অংশ হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। একই সঙ্গে ইরানের সম্ভাব্য হুমকি মোকাবিলার বিষয়টিও বিবেচনায় রাখা হয়েছে।

মন্ত্রণালয়ের পক্ষ থেকে আরও বলা হয়, গত ১২ মার্চের মধ্যে যেসব রাশিয়ার অপরিশোধিত তেল ও পেট্রোলিয়াম পণ্য জাহাজে লোড করা হয়েছে, সেগুলো আগামী ১১ এপ্রিল পর্যন্ত বিশ্ববাজারে কোনো বাধা ছাড়াই সরবরাহ করা যাবে।

উল্লেখ্য, ২০২২ সালে ইউক্রেনে হামলার পর রাশিয়ার তেলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল যুক্তরাষ্ট্র।

বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় ২০ শতাংশ হরমুজ প্রণালি দিয়ে পরিবাহিত হয়। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার ও ইরাক এই গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ ব্যবহার করে বিশ্ববাজারে তেল ও গ্যাস পাঠায়।

ইরানের শিপিং নেটওয়ার্কের ওপর যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা

চুক্তি না হলে আগামী সপ্তাহে ইরানের বিদ্যুৎকেন্দ্রে হামলার হুমকি ট্রাম্পের

যৌন নিপীড়নের মামলা, ক্যারলকে ৫৬ লাখ ডলার জরিমানা দিলেন ট্রাম্প

এখন আমার মরার সময় নয় বলার কয়েক ঘণ্টা পরই মৃত্যু

হরমুজে ২০ শতাংশ শুল্ক আরোপের সিদ্ধান্ত থেকে পিছু হটলেন ট্রাম্প

হরমুজে শুল্ক আরোপের মার্কিন পরিকল্পনা ‘জলদস্যুতা’: ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা

ইরানে মার্কিন হামলা দীর্ঘায়িত হতে পারে, আশঙ্কা বেশির ভাগ মার্কিনির: জরিপ

ইরাকের নবনির্বাচিত প্রধানমন্ত্রীর সঙ্গে আজ বৈঠকে বসছেন ট্রাম্প

হরমুজ উত্তেজনায় তেলের দাম ৯ শতাংশ বেড়ে এক মাসের সর্বোচ্চে

হরমুজে আমিরাতের জাহাজে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ভারতীয় নাবিক নিহত