হোম > বিশ্ব > আমেরিকা

ইরানে আজ রাতেই সর্বোচ্চ হামলার হুমকি যুক্তরাষ্ট্রের

আমার দেশ অনলাইন

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ জানিয়েছেন, আজ রাতেই ইরানে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সর্বোচ্চ সংখ্যক হামলা চালানো হতে পারে। শুক্রবার ভার্জিনিয়ার আর্লিংটনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

পিট হেগসেথ বলেন, আজকের দিনটি ইরান ও রাজধানী তেহরানের আকাশে যুক্তরাষ্ট্রের হামলার দিক থেকে সবচেয়ে বড় দিন হতে পারে। তাঁর দাবি, যুক্তরাষ্ট্র ও ইসরাইল যৌথভাবে এখন পর্যন্ত ইরানের প্রায় ১৫ হাজার লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে।

তিনি এসব হামলাকে একটি বড় অর্জন হিসেবে উল্লেখ করে বলেন, ইরানের গুরুত্বপূর্ণ সামরিক সক্ষমতা ধ্বংস করার পরিকল্পনা অনুযায়ী যুক্তরাষ্ট্র এগিয়ে যাচ্ছে।

এদিকে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে আগামী সপ্তাহে ইরানের বিরুদ্ধে কঠোর হামলার হুমকি দিয়েছেন। এর মধ্যেই প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের আজ রাতেই বড় ধরনের হামলার সম্ভাবনার বক্তব্য নতুন করে উত্তেজনা বাড়িয়েছে।

সূত্র: আল জাজিরা

এসআর

নেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৫৭, চলছে ব্যাপক উদ্ধার অভিযান

নিখোঁজের সাড়ে ৩২ ঘণ্টা পর সাগরে মিলল নিউজিল্যান্ডের কিশোরের লাশ

চেয়ারে বসাকে কেন্দ্র করে রাবিতে দুই বিভাগের শিক্ষার্থীদের সংঘর্ষ, আহত ৪

আলোচনা মানেই আপস নয়, মার্কিন সংলাপের সমালোচনার জবাবে গালিবাফ

পানামায় জরুরি অবস্থা, সালভাদর-হন্ডুরাসে রেড অ্যালার্ট জারি

স্কুলছাত্রীকে ধর্ষণ ও ভিডিও ছড়ানোর অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

ফরাসি নানকে হামলা, ‘মানসিক অসুস্থ’ বলে ইহুদি বসতি স্থাপনকারীকে দায়মুক্তি

রংপুরে গণপতি হত্যা: সম্প্রীতি রক্ষায় মতবিনিময় সভা

চাঁপাইনবাবগঞ্জে নিখোঁজের ৫দিন পর অটোচালকের লাশ উদ্ধার

ছয় বছর পরও আব্বুর কবরের পাশে জমে থাকা প্রশ্নগুলো