হোম > বিশ্ব > আমেরিকা

হরমুজ প্রণালিতে ‘ভয়াবহ বোমা হামলা’ চালানোর হুমকি ট্রাম্পের

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, হরমুজ প্রণালি খোলা রাখতে প্রয়োজনে এর উপকূলে ব্যাপক বোমা হামলা চালাবে যুক্তরাষ্ট্র। খবর আলজাজিরার

সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ইরান হরমুজ প্রণালী বন্ধ করার চেষ্টা করায় অনেক দেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে মিলিত হয়ে ওই এলাকায় যুদ্ধজাহাজ পাঠাবে।

তিনি বলেন, চীন, ফ্রান্স, জাপান, দক্ষিণ কোরিয়া ও যুক্তরাজ্যসহ যেসব দেশ এই গুরুত্বপূর্ণ জলপথের ওপর নির্ভরশীল, তাদেরও সেখানে জাহাজ পাঠানো উচিত যাতে হরমুজ প্রণালী নিরাপদ ও উন্মুক্ত রাখা যায়।

ট্রাম্প দাবি করেন, ইরানের সামরিক সক্ষমতা অনেকটাই ধ্বংস হয়ে গেছে। তবে তিনি স্বীকার করেন, ইরানের জন্য এখনও ড্রোন পাঠানো, মাইন পাতা বা স্বল্প-পাল্লার ক্ষেপণাস্ত্র ছোড়া সহজ।

এদিকে তিনি সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্র প্রণালী খোলা রাখতে ‘উপকূলে ব্যাপক বোমা হামলা চালাবে’ এবং ‘যেভাবেই হোক হরমুজ প্রণালী খোলা হবে।’

নেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৫৭, চলছে ব্যাপক উদ্ধার অভিযান

কক্সবাজারে নিখোঁজ নিউজিল্যান্ডের কিশোর আলবার্টের লাশ উদ্ধার

চেয়ারে বসাকে কেন্দ্র করে রাবিতে দুই বিভাগের শিক্ষার্থীদের সংঘর্ষ, আহত ৪

আলোচনা মানেই আপস নয়, মার্কিন সংলাপের সমালোচনার জবাবে গালিবাফ

পানামায় জরুরি অবস্থা, সালভাদর-হন্ডুরাসে রেড অ্যালার্ট জারি

স্কুলছাত্রীকে ধর্ষণ ও ভিডিও ছড়ানোর অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

ফরাসি নানকে হামলা, ‘মানসিক অসুস্থ’ বলে ইহুদি বসতি স্থাপনকারীকে দায়মুক্তি

রংপুরে গণপতি হত্যা: সম্প্রীতি রক্ষায় মতবিনিময় সভা

চাঁপাইনবাবগঞ্জে নিখোঁজের ৫দিন পর অটোচালকের লাশ উদ্ধার

ছয় বছর পরও আব্বুর কবরের পাশে জমে থাকা প্রশ্নগুলো