হোম > বিশ্ব > আমেরিকা

যুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সিনেটর আল-সাইয়েদের খুতবার ভিডিও নিয়ে আলোচনা

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম মুসলিম সিনেটর হতে যাচ্ছেন মিশিগানের রাজনীতিক আবদুল আল-সাইয়েদ। তার নির্বাচনি বিজয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস মহামারির সময় মুসল্লিদের সামনে জুমার খুতবা দেওয়ার একটি ভিডিও।

ভিডিওতে দেখা যায়, একটি মসজিদে মুসলিম জামাতের উদ্দেশে ধর্মীয় বক্তব্য দিচ্ছেন আল-সাইয়েদ। করোনাভাইরাস মহামারির সময় ধারণ করা ভিডিওটি তার নির্বাচনে জয়ের পর আবারো সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় এসেছে।

চিকিৎসক, মহামারিবিদ ও রাজনীতিক হিসেবে পরিচিত আবদুল আল-সাইয়েদের জন্ম ও বেড়ে ওঠা যুক্তরাষ্ট্রের মিশিগানে। চিকিৎসা ও জনস্বাস্থ্য বিষয়ে তার রয়েছে উচ্চতর একাডেমিক যোগ্যতা। কলাম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে চিকিৎসাবিজ্ঞানে এমডি এবং মহামারিবিদ্যায় পিএইচডি ডিগ্রি অর্জন করেন তিনি। এ ছাড়া যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে রোডস স্কলার হিসেবে জনস্বাস্থ্যে ডক্টর অব ফিলোসফি (ডিফিল) ডিগ্রি লাভ করেন।

শিক্ষাজীবন শেষে তিনি কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের মেইলম্যান স্কুল অব পাবলিক হেলথে মহামারিবিদ্যার সহকারী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করেন। পরে ডেট্রয়েট শহরের জনস্বাস্থ্য বিভাগের নির্বাহী পরিচালক হিসেবে কাজ করেন। এ ছাড়া ওয়েইন কাউন্টির স্বাস্থ্য, মানবিক ও ভেটেরানস সেবা বিভাগের পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি।

গত ৩ নভেম্বরের নির্বাচনে বিজয়ের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের রাজনীতিতে নতুন ইতিহাস গড়তে যাচ্ছেন আল-সাইয়েদ। আগামী ২০২৭ সালের জানুয়ারিতে দায়িত্ব গ্রহণের পর দেশটির সিনেটের প্রথম মুসলিম সদস্য হবেন তিনি।

তার এই বিজয় এবং করোনাকালে খুতবা দেওয়ার পুরোনো ভিডিও নতুন করে আলোচনায় আসায় যুক্তরাষ্ট্রের রাজনৈতিক অঙ্গনে তার ব্যক্তিগত ও পেশাগত জীবন নিয়েও আগ্রহ তৈরি হয়েছে।

সূত্র: ইয়েনি শাফাক

এআরবি

মধ্যবর্তী নির্বাচনে হারের পর কঠিন চাপের মুখে পিট হেগসেথ

‘হাবিবি’ ও ‘ইনশাআল্লাহ’ নিয়ে আল-সাইয়েদের জয় উদযাপন করছেন আরবরা

যুদ্ধ অবসানে সমঝোতার কাছাকাছি যুক্তরাষ্ট্র ও ইরান: ব্লুমবার্গ

১৯০ শিশুকে হত্যার দায়ে কেনিয়ায় ভণ্ড ধর্মগুরুর ২০০ বছরের কারাদণ্ড

হিন্দুত্ববাদের ‘দ্ব্যর্থহীন নিন্দা’ ভারতীয় বংশোদ্ভূত মার্কিন কংগ্রেসম্যানের

ইরান যুদ্ধের দায়ে হেগসেথকে বলির পাঁঠা বানাচ্ছেন রিপাবলিকানরা

মার্কিন নির্বাচনে বিজয়ী হিজাবি নারীদের পরিচয় জানা গেল

মুসলিমদের অধিকার রক্ষায় যে পদক্ষেপের কথা জানালেন আবদুল আল-সাইয়েদ

ডেমোক্র্যাটদের জয়ের পর টেসলা-স্পেসএক্সের শেয়ারে পতন, বিপুল সম্পদ হারালেন মাস্ক

আলেকজান্দ্রিয়া থেকে মিশিগানে, আল-সাইয়েদের ছেলেবেলা কেটেছে যেভাবে