হোম > বিশ্ব > ইউরোপ

উপসাগরীয় অঞ্চলে ইসরাইলের দালালি মেনে নেওয়া হবে না

আরব আমিরাতকে ইরানের হুঁশিয়ারি

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত

উপসাগরীয় অঞ্চলে সংযুক্ত আরব আমিরাতের ভূমিকাকে ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। তেহরান বিশ্ববিদ্যালয়ের গবেষক মোহাম্মদ এসলামী অভিযোগ করেছেন, আমিরাত ইসরাইলের একটি প্রক্সি হিসেবে কাজ করার সিদ্ধান্ত নিয়েছে এবং এ ধরনের অবস্থান ইরান কোনোভাবেই সহ্য করবে না।

সাম্প্রতিক এক মন্তব্যে এসলামী বলেন, উপসাগরীয় অঞ্চলে আমিরাত ক্রমশ একঘরে হয়ে পড়ছে। শুধু ইরানের সঙ্গেই নয়, সৌদি আরব, কাতার এবং ওমানের সঙ্গেও তাদের নানা বিষয়ে বিরোধ তৈরি হয়েছে। এর ফলে আঞ্চলিক স্থিতিশীলতা হুমকির মুখে পড়ছে বলে তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, বর্তমান বৈশ্বিক অর্থনীতি চাপে রয়েছে এবং এ পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের উচিত তাদের সামরিক ও কূটনৈতিক কৌশল পুনর্বিবেচনা করা। এসলামী মনে করেন, এই সংঘাতময় পরিস্থিতিতে ওয়াশিংটনের সুস্পষ্ট কৌশলের অভাব পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।

তবে উত্তেজনার মধ্যেও ইরান আপাতত কূটনৈতিক সমাধানের পথেই এগোতে চায় বলে জানান তিনি। এসলামী বলেন, ইরান এখন কূটনৈতিক সমাধান নিয়ে ভাবছে। এর অর্থ এই নয় যে তারা আত্মসমর্পণের কথা ভাবছে, বরং রাজনৈতিক সমঝোতার পথ খুঁজছে।

বিশ্লেষকদের মতে, উপসাগরীয় অঞ্চলে চলমান এই টানাপোড়েন ভবিষ্যতে আরও বড় ভূরাজনৈতিক সংকটে রূপ নিতে পারে, যদি সংশ্লিষ্ট পক্ষগুলো দ্রুত সংলাপ ও সমঝোতার পথে না এগোয়।

সূত্র: আল জাজিরা

এআরবি

জার্মানিতে জেন-জি বিক্ষোভে উগ্রপন্থিদের অনুপ্রবেশের অভিযোগ সরকারের

ফ্রি প্যালেস্টাইন কনসার্ট শেষ করলেন শিল্পী ম্যাকলমোর

রাশিয়া ও ইউক্রেনের জরুরি সতর্কতা অ্যাপে সাইবার হামলা

তুরস্ক সফরে গিয়ে আয়া সোফিয়ায় নামাজ পড়তে চান লন্ডনের মেয়র সাদিক খান

ইতালিতে সরকারের সামরিক ব্যয় কমিয়ে জনসেবায় বিনিয়োগের দাবি

ইরান যুদ্ধের প্রভাব, তলানিতে জার্মানির গ্যাসের মজুত

জীবনযাত্রার ব্যয়বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভে উত্তাল ফ্রান্স, গ্রেপ্তার ৫৬৫

ফ্রান্সে আবারও লাখো মানুষের বিক্ষোভ, গ্রেপ্তার ২৯০

জার্মানিতে জেন-জিদের বিক্ষোভে সহিংসতা, দোকানপাটে লুটপাট

নেদারল্যান্ডসের উপকূলে রাবারের নৌকা থেকে ৩৮ জন উদ্ধার