হোম > বিশ্ব > ইউরোপ

জাহাজ জব্দ করায় যুক্তরাষ্ট্রকে নিন্দা জানাতে জাতিসংঘের প্রতি আহ্বান ইরানের

আমার দেশ অনলাইন

যুক্তরাষ্ট্র একটি ইরানি কার্গো জাহাজ জব্দ করায় এর তীব্র নিন্দা জানাতে জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছে ইরান। তেহরান এই ঘটনাকে জলদস্যুতা এবং দুই দেশের মধ্যে চলমান যুদ্ধবিরতি চুক্তির লঙ্ঘন বলে অভিহিত করেছে। খবর বার্তা সংস্থা এএফপি’র।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত রোববার জানান, ওমান সাগরে মার্কিন নৌবাহিনী গুলি চালিয়ে ‘তুস্কা’  নামের একটি ইরানি কার্গো জাহাজের নিয়ন্ত্রণ নিয়েছে।

ট্রাম্প জানান, ইরানি পতাকাবাহী ওই জাহাজটি মার্কিন নিষেধাজ্ঞার আওতায় রয়েছে।

জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আমির সাঈদ ইরাভানি গতকাল মঙ্গলবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদ ও মহাসচিবের কাছে পাঠানো এক চিঠিতে লিখেছেন, ‘এই ধরনের আচরণ মূলত জলদস্যুতা। এটি একটি বিপজ্জনক উসকানি, যা গুরুত্বপূর্ণ নৌপথের নিরাপত্তা ও স্থিতিশীলতাকে মারাত্মক হুমকির মুখে ফেলেছে।’

তিনি আরও বলেন, ‘এই বেআইনি পদক্ষেপ গত ৮ এপ্রিল স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তির সুস্পষ্ট ও সরাসরি লঙ্ঘন। জাতিসংঘের সনদ অনুযায়ী এটি একটি আগ্রাসনমূলক কাজ।’

ইরাভানি অবিলম্বে এই ঘটনার নিন্দা জানাতে এবং জব্দ করা জাহাজটি দ্রুত ছেড়ে দেওয়ার দাবি জানানোর জন্য জাতিসংঘের প্রতি আহ্বান জানান।

এদিকে, মঙ্গলবার নিজের ‘ট্রুথ সোশ্যাল’ প্ল্যাটফর্মে ট্রাম্প লিখেছেন যে, তিনি ইরানের সঙ্গে আলোচনার জন্য যুদ্ধবিরতির মেয়াদ বাড়াচ্ছেন। তবে দেশটির বন্দরগুলোতে মার্কিন নৌ-অবরোধ আগের মতোই বহাল থাকবে।’

এর আগে রোববার ট্রাম্প জানিয়েছিলেন, থামার সংকেত অমান্য করায় তুস্কা জাহাজটি জব্দ করা হয়েছে। 

তিনি আরও বলেন, ‘ইরানি ক্রুরা কথা শোনেনি। তাই আমাদের নৌবাহিনী জাহাজটির ইঞ্জিন রুমে গোলা ছুড়ে সেটির গতি থামিয়ে দেয়।’

এসআর

জার্মানিতে জেন-জি বিক্ষোভে উগ্রপন্থিদের অনুপ্রবেশের অভিযোগ সরকারের

ফ্রি প্যালেস্টাইন কনসার্ট শেষ করলেন শিল্পী ম্যাকলমোর

রাশিয়া ও ইউক্রেনের জরুরি সতর্কতা অ্যাপে সাইবার হামলা

তুরস্ক সফরে গিয়ে আয়া সোফিয়ায় নামাজ পড়তে চান লন্ডনের মেয়র সাদিক খান

ইতালিতে সরকারের সামরিক ব্যয় কমিয়ে জনসেবায় বিনিয়োগের দাবি

ইরান যুদ্ধের প্রভাব, তলানিতে জার্মানির গ্যাসের মজুত

জীবনযাত্রার ব্যয়বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভে উত্তাল ফ্রান্স, গ্রেপ্তার ৫৬৫

ফ্রান্সে আবারও লাখো মানুষের বিক্ষোভ, গ্রেপ্তার ২৯০

জার্মানিতে জেন-জিদের বিক্ষোভে সহিংসতা, দোকানপাটে লুটপাট

নেদারল্যান্ডসের উপকূলে রাবারের নৌকা থেকে ৩৮ জন উদ্ধার